Saturday, April 4, 2026

রাজস্থানে দলিত ছাত্রের অস্বাভাবিক মৃ*ত্যুর ঘটনায় সা*সপেন্ড দুই শিক্ষক

Date:

Share post:

এবার রাজস্থানের একটি স্কুলে দশম শ্রেণির এক ছাত্রকে জাত তুলে গালাগাল এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে। সেই ছাত্র স্কুলের হস্টেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ছাত্রের পরিবার দুই শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। পরিবারের অভিযোগ, স্কুলের প্রিন্সিপ্যাল, ভাইস প্রিন্সিপ্যালের বিরুদ্ধেও।তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজস্থানে সাসপেন্ড করা হয়েছে দুই শিক্ষককে।

রাজস্থানের ঘটনাটি রাজ্যের কোটপুতলি-বহরোড় জেলার। সেখানে জওহর নবোদয় আবাসিক বিদ্যালয়ে গত ২৩ তারিখ রাতে স্কুলের হস্টেলে ঘটনাটি ঘটে। ওই ছাত্রের কাকা থানায় অভিযোগ করেন, আগের দিন রাতে ছাত্রটি তার বাবাকে ফোন করে জানায়, দুই শিক্ষক তাঁকে ক্লাসে সহপাঠীদের সামনে জাত তুলে গালমন্দ করেছে। আগেও একাধিকবার ওই ছাত্রের জাত তুলে গালমন্দ করে দুই শিক্ষক। কাকার বক্তব্য, ছাত্রটি বাবাকে আরও জানায়, সে প্রিন্সিপ্যাল এবং ভাইস প্রিন্সিপ্যালকে সে দুই শিক্ষকের আচরণের কথা জানায়। প্রিন্সিপ্যাল তাকে বলে ছোট জাতের হলে কথা তো শুনতেই হবে।

অভিযোগ, প্রিন্সিপ্যালকে নির্যাতনের কথা জানানোয় দুই শিক্ষক ওই ছাত্রকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখায়। ছেলের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে দুই শিক্ষক এবং প্রিন্সিপ্যাল ও ভাইস প্রিন্সিপ্যালকে গ্রেফতারের দাবি তুলেছিল আত্মঘাতী ছাত্রের পরিবার। গ্রেফতার না করা পর্যন্ত সন্তানের দেহ দাহ করতে অস্বীকার করে মৃত ছাত্রের পরিবার। পরে পদস্থ পুলিশ কর্তারা উপযুক্ত তদন্তের আশ্বাস দেওয়ায় ছাত্রের দেহ সৎকার করে পরিবার।

 

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...