Friday, April 3, 2026

নিজের বুথে হেরে তৃণমূল নেত্রীকে হারানোর স্বপ্ন দেখে! শুভেন্দু-সহ বিজেপি নেতৃত্বকে তুলোধনা অভিষেকের

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের পঞ্চায়েত গড়ে তোলা হয়েছে। নজিরবিহীন ভাবে শাসকদলের থেকে বেশি মনোনয়ন দিয়েছে বিরোধীরা। বাংলায় কেন সারা ভারতে এই উদাহরণ নেই। “মানুষের আশীর্বাদ নিয়ে আমরা গণতান্ত্রিক ভাবে পঞ্চায়েত জিতেছি। বিরোধীরা বেশি মনোনয়ন জমা দিয়েছে।“ এরপরেই বিরোধীদের নিশানা করে অভিষেক বলেন, যাঁরা নিজেদের বুথে জিততে পারেন না, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হারানোর স্বপ্ন দেখে! সোমবার, মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে বিরোধীদের বিঁধলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে কাশ্মীর থেকে কন্যাকুমারী INDIA-র জয় নিয়ে আশাবাদী অভিষেক।

তৃণমূলের জনজোয়ারের সময় ঠাকুরনগরে মতুয়াদের ঠাকুরবাড়িতে অভিষেককে ঢুকতে বাধা দেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “যাঁরা বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেব না, তাঁরা কোথায় গেলেন? BJP নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আমায় ঠাকুরবাড়িতে ঢুকতে দেননি। বলেছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট লাগবে। চমকানো নেতা দিলীপ ঘোষ নিজে বুথ হেরে গিয়েছেন। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যে গ্রামটি দত্তক নিয়েছেন, সেই গ্রামে হেরেছেন। আর পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো পুরসভা ভোটে নিজের বুথে হেরেছেন।“ এরা আবার তৃণমূল সুপ্রিমোকে হারানোর স্বপ্ন দেখে!

কেন্দ্রের মোদি সরকারের বিরোধিতায় সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী আগামী লোকসভা নির্বাচনে জিতবে INDIA।

এদিন তৃণমূল ছাত্র পরিষদের ২৬তম প্রতিষ্ঠা দিবসে গান্ধী মূর্তির পাদদেশে অভিষেক ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, বীরবাহা হাঁসদা, তৃণাঙ্কর ভট্টাচার্য, সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্ব।

 

 

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...