Tuesday, April 7, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ফের ইতিহাস গড়লেন নীরাজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন তিনি। ফাইনালে জ‍্যাভলিন ছুড়লেন ৮৮.১৭ মিটার দূরে।

২) ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট। রবিবার কোয়ার্টার ফাইনালের ম‍্যাচে মুম্বই সিটি এফসিকে হারাল ৩-১ গোলে। বাগানের হয়ের তিন গোল জেসন ক‍্যামিন্স, মনবীর সিং এবং আনোয়ার আলি।

৩) সিরিজ শেষ করে সদ‍্য দেশে ফিরেছেন রিঙ্কু সিং। আর দেশে ফিরেই মা-বাবাকে ভারতীয় দলের জার্সি উপহার দিলেন তিনি। সেই ছবি সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করেন রিঙ্কু। আর ছবি পোস্ট হতেই ভাইরাল, মন কেড়েছে নেটিজেনদের।

৪) সামনেই এশিয়ান গেমস। আসন্ন এশিয়ান গেমসে অংশ নিচ্ছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। আর সূত্রের খবর, এশিয়ান গেমসে দলের কোচের দায়িত্ব থাকবেন এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ। আসন্ন এশিয়ান গেমসে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোওয়াড।

৫) এশিয়া কাপ দেখতে কি পাকিস্তান যাচ্ছেন বিসিসিআই সভাপতি? মুখ খুললেন নিজেই। বললেন, “হ্যাঁ, বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা এবং আমি পাকিস্তান যাচ্ছি। ৪ সেপ্টেম্বর যাব। সেখানে একটা নৈশভোজে উপস্থিত থাকব। কয়েকটা ম্যাচও দেখব।”

আরও পড়ুন:ফের ইতিহাস গড়লেন নীরজ, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জিতলেন সোনার পদক

 

 

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...