Friday, March 20, 2026

দত্তপুকুরকাণ্ডের ঘটনায় ‘রাজনৈতিক রং’ লাগাতে জোড়া মামলা বিজেপির!

Date:

Share post:

দত্তপুকুর- বিস্ফোরণ কাণ্ডে ইতিমধ্যেই তৎপর প্রশাসন। রবিবার তদন্তে নেমে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। না, তাতেও তুষ্ট নয় বিরোধীরা। মর্মান্তিক মৃত্যু নিয়ে রাজনৈতিক খেলায় নেমেছে বিজেপি। সেইমত বিস্ফোরণকান্ডের ঘটনায় সিবিআই এবং এনআই-এর তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে জোড়া মামলা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজর্ষি লাহিড়ী। মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলার শুনানি হতে পারে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে।

আরও পড়ুনঃদত্তপুকুরে বা*জি কারখানায় বি*স্ফোরণ!গুরুতর জ*খম বেশ কয়েকজন

মামলাকারীর আইনজীবীর অভিযোগ,দত্তপুকুর বিস্ফোরণে একেবারেই নিষ্ক্রিয় রাজ্যপুলিশ। সেই কারণেই সিবিআই এবং এনআইএ তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা করা হয়েছে।রাজ্য পুলিশের হাতে তদন্তভার থাকলে তা নষ্ট করে দেওয়া হতে পারে বিস্ফোরণ কাণ্ডের বহু তথ্য। তাই সিবিআই ও এনআইএ-র মতো কেন্দ্রীয় বা জাতীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করা জরুরি।
রবিবার সকালে আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে বারাসত লাগোয়া দত্তপুকুর থানার নীলগঞ্জ ফাঁড়ির নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার মোচপোল পশ্চিমপাড়া অঞ্চল। প্রায় ধূলিসাৎ হয়ে যায় একটি দোতলা বাড়ি। আশপাশের অন্তত ১০০টি বাড়ির ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের দাবি,কেরামত এবং সামসুল দু’জনে মিলে বেআইনিভাবে বাজি তৈরি করত। ওই বাজি দোতলা বাড়িতে মজুত করে রাখা হত। তা ফেটেই এমন বীভৎস ঘটনা ঘটেছে। প্রশাসনের নাকের ডগায় বাজি কারখানা চললেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ। ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে রবিবারই অমিত শাহকে চিঠি লেখেন সুকান্ত মজুমদার,শুভেন্দু অধিকারীরা। বিরোধী দলনেতা দাবি করেন,দত্তপুকুরে আরডিএক্সও পাওয়া গিয়েছে।

 

Related articles

অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি, কমিশন বিজেপির তোতাপাখি: ইস্তেহার প্রকাশ করে তোপ তৃণমূল সুপ্রিমোর

“মুখে বলছে না, কাজকর্ম বলে দিচ্ছে, বাংলায় রাষ্ট্রপতি শাসনই জারি করেছে। অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করেছে। এটা লজ্জা।...

দুয়ারে চিকিৎসা, আরও জেলা-পুরসভা: ’১০ প্রতিজ্ঞা’ প্রকাশ করে প্রতিশ্রুতি মমতার

এবার দুয়ারে চিকিৎসা। প্রশাসনিক সুবিধায় হবে আরও জেলা ও পুরসভা। ‘বাংলার জন্য দিদির ১০ প্রতিজ্ঞা’ নাম দিয়ে তৃণমূলের...

ঘোর দুর্যোগ ভারত-সহ তিন দেশে! ১০০০ কিমি লম্বা রেইনব্যান্ডে ঢাকছে আকাশ

খামখেয়ালী প্রকৃতির রোষের মুখে ভারত-সহ তিন দেশ! শীত শেষ হয়ে গরমের তপ্ত আবহাওয়া (Climate Change)। আর তার মাঝে...

“রাজনৈতিক ফাঁদে পা দেওয়া” বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের

তাঁরা সর্বত্যাগী সন্ন্যাসী। রাজনীতির প্যাঁচপয়জারে থাকা উচিত নয়। কিন্তু ধর্মীয় তাস খেলে রাজনীতি করা গেরুয়া শিবির সন্ন্যাসীদেরও নির্বাচনের...