Saturday, April 4, 2026

চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

Date:

Share post:

কোতুলপুরে এলাকার বেশ কয়েকজন যুবকের বিক্ষোভের মুখে পড়লেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিক্ষোভকারীদের দাবি, চাকরি দেওয়ার নামে প্রতারণা করেছেন সৌমিত্র। বিক্ষোভকারীরা সাংসদের গাড়ির পিছনে ধাওয়া করেন। পরে সিআইএসএফ এর সহযোগিতায় সাংসদ গাড়িতে চড়েই এলাকা ছেড়ে পালিয়ে যান।

ঘটনার সূত্রপাত সোমবার বেলায়। বাঁকুড়ার কোতুলপুর থেকে লাউগ্রামে দলীয় কর্মীর বাড়িতে যান সৌমিত্র খাঁ। লাউগ্রামে যাওয়ার পথে কোতুলপুর মিল মোড় এলাকার বেশ কয়েকজন যুবক তাঁর গাড়ি ঘিরে ধরে কথা বলতে চান। সৌমিত্র খাঁ তাঁদের সঙ্গে কোনও কথা বলতে চাননি। সাংসদের সঙ্গে থাকা সিআইএসএফের সাহায্যে গাড়িতে চড়েই এলাকা ছেড়ে লাউগ্রামের উদ্যেশ্যে বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা বেশ কিছুটা সাংসদের গাড়িকে তাড়া করে নিয়ে যান।

বিক্ষোভকারীদের দাবি, চাকরি দেওয়ার নাম করে সৌমিত্র খাঁ ২০১৫ সালে তাঁদের কাছে লক্ষ লক্ষ টাকা নেন। কিন্তু চাকরি মেলেনি। ওই যুবকরা ২০১৫ সালে চাকরি পাওয়ার আশায় বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে ৭ লক্ষ টাকা দেন। এক লক্ষ টাকা ফেরত দিয়েছেন সাংসদ। বাকি ৬ লক্ষ টাকা ফেরত দেননি। এদিন সেই টাকা ফেরত চাইতে গেলে সৌমিত্র খাঁ তাঁদের সাথে কথা বলা তো দুরস্থ তাঁদের ধমক দিয়ে সিআইএসএফ-এর সাহায্য নিয়ে এলাকা ছেড়ে চলে যান।

 

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...