Friday, April 10, 2026

পুজোর মুখে ভোগান্তির আশঙ্কা! জঙ্গলমহলে ফের আন্দোলনে ফিরছে কুড়মিরা

Date:

Share post:

তপসিলি উপজাতি তালিকাভূক্ত করার দাবি নিয়ে ফের আন্দোলনে ফিরছে কুড়মিরা। আগামী ২০ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও ওড়িশায় অনির্দিষ্টকালের জন্য রেল, সড়ক রোকো আন্দোলন পথে হাঁটতে চলেছে তাঁরা। জানিয়েছেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো।

আদিবাসী হিসাবে স্বীকৃতির দাবিতে এর আগে কুড়মিরা এ রাজ্যে দুবার রেল রোকোর ডাক দিয়েছিল। রেল আন্দোলনের জেরে স্তব্দ হয়ে পড়েছিল রাজ্যের পশ্চিমাঞ্চলের রেল পরিষেবা। দিনের পর দিন নাকাল হতে হয়েছিল হাজার হাজার রেল যাত্রীকে। ফের একই দাবিতে পুজোর মুখে রেল রোকোর ডাক দিয়েছে কুড়মি সমাজ। কুড়মিদের তরফে জানানো হয়েছে দাবিপূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল এই কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা। পাশাপাশি চলবে রাস্তা অবরোধও।

কুড়মি সমাজের তরফে জানানো হয়েছে এ রাজ্যের পুরুলিয়া জেলার কুশটাড় ও ঝাড়গ্রাম জেলার খেমাগুলিতে ২০ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকাল এই আন্দোলন চলবে। রাজ্যের পাশাপাশি ঝাড়খন্ড ও ওড়িশাতেও বসবাসকারী কুড়মিরাও আদিবাসী স্বীকৃতির দাবীতে রেল রোকো আন্দোলনে যোগ দিচ্ছেন বলে জানিয়েছে কুড়মি নেতৃত্ব। তাঁদের দাবি, এ রাজ্যে দুটি স্টেশনে রেল অবরোধের পাশাপাশি ঝাড়খন্ডের পাঁচটি স্টেশন ও ওড়িশার তিনটি স্টেশনেও একই দিন থেকে রেল অবরোধের আন্দোলন শুরু করবেন সেখানে বসবাসকারী কুড়মিরা। শেষ পর্যন্ত ঘোষিত এই আন্দোলনে কুড়মিরা নামলে পুজোর মুখে এ রাজ্যের পশ্চিমাঞ্চলের পাশাপাশি পূর্ব ভারতের একটা বড় অংশে রেল পরিষেবা যে বিপর্যস্ত হবে তা বলার অপেক্ষা থাকে না।

আরও পড়ুন- সরাসরি মুখ্যমন্ত্রী’-তে ব্যাপক সাড়া! দু মাসেই ফোন ৫ লক্ষ

 

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...