Saturday, June 13, 2026

রেলগেটের কাছে ওভারহেডে ছিঁড়ল তার! ব্যান্ডেল-কাটোয়া শাখার রেল চলাচল বন্ধ, চরম দু.র্ভোগে যাত্রীরা

Date:

Share post:

ফের বিপত্তি রেলে। এ বার অফিস টাইমে নয়। বরং মধ্যরাতে যাত্রী দুর্ভোগ।ব্যান্ডেল ও বাঁশবেড়িয়া স্টেশনের মাঝে একটি রেলগেটের কাছে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় ব্যান্ডেল-কাটোয়া শাখার ট্রেন চলাচল বন্ধ। এই ঘটনার জেরে আপ এবং ডাউন লাইনে বিভিন্ন স্টেশনে প্রচুর ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।রেলের তরফে জানানো হয়েছে হাই টেনশনের তার ছিঁড়ে ওভারহেডের তার ছিঁড়ে গিয়ে এই বিপত্তি।

আরও পড়ুনঃপুজোর মুখে ভোগান্তির আশঙ্কা! জঙ্গলমহলে ফের আন্দোলনে ফিরছে কুড়মিরা

রেল সূত্রে খবর, রাত ন’টা নাগাদ কাটোয়া রেলগেটের কাছে ওভারহেডের তার ছিঁড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। আপ এবং ডাউন লাইনে দাঁড়িয়ে পড়ে বহু ট্রেন। হাই টেনশন তার ছিঁড়ে গিয়ে ওই ঘটনা ঘটে। বিদ্যুৎ দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রথমে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন। তার পর কাজ শুরু করেন রেলের কর্মীরা। ইতিমধ্যেই ব্যান্ডেল ও শেওড়াফুলি থেকে রেলের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও রেলের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওভারহেড তার মেরামতির কাজ শুরু করে দিয়েছেন।

শেষ পাওয়া খবরে, গভীর রাত পর্যন্ত ট্রেন চলাচল শুরু করা যায়নি। কখন শুরু হবে ট্রেন চলাচল তাও নিশ্চিত করে জানানো হয়নি রেলের তরফে।ঘণ্টার পর ঘণ্টা রেললাইনে দাঁড়িয়ে ট্রেন। সবমিলিয়ে মধ্যরাতে রেলের এই বিপত্তিতে চরম দুর্ভোগে যাত্রীরা।

 

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...