Monday, April 6, 2026

ডবল ইঞ্জিন শাসিত মহারাষ্ট্রে চোর সন্দেহে দলি.ত যুবকদের মার! গায়ে প্র.স্রাব, চা.টানো হল থু*তুও

Date:

Share post:

মধ্যযুগীয় বর্বরতা! মানবিকতার চূড়ান্ত অবমাননা। চোর সন্দেহে দলিত চার যুবককে উচিত শিক্ষা দিতে গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে চলে গণপিটুনি। এরপর তাদের গায়ে প্রস্রাব করা হয়।এখানেই শেষ নয়, জুতয় থুতু ফেলে , তাও চাটার নিদান দেওয়া হয়। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে ডবল ইঞ্জিন সরকার শাসিত মহারাষ্ট্রে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। এরপরই পুলিশের ভূমিকায় সমালোচনার ঝড় উঠেছে সমাজের সর্বস্তরে।

আরও পড়ুনঃ ফের ইতিহাস গড়লেন নীরজ, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জিতলেন সোনার পদক
পুলিশ সূত্রে খবর, রবিবার বিষয়টি সামনে এলেও ঘটনাটি ঘটেছে স্বাধীনতা দিবসের দিনে।মহারাষ্ট্রের আহমেদনগর জেলার হারেগাঁও-এর বাসিন্দা ওই চার দলিত যুবক।অই গ্রামেই বেশ কিছুদিন ধরে গৃহপালিত পশু ও পাখি চুরির অভিযোগ উঠছিল। এই ঘটনায় দলিত ওই চার যুবককে শুধুমাত্র সন্দেহের বশে বাড়ি থেকে তুলে এনে নগ্ন করে গাছে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর করা হয়য়। এরপর শুরু হয় আরও নির্মম অত্যাচার। দলিত ওই চার যুবক ঘটনার কথা অস্বীকার করায় তাঁদের গায়ে প্রস্বাব করা হয়।। এখানেই শেষ নয়,জুতোয় থুতু ফেলে তা চাটানোরও অভিযোগ উঠেছে।এই ঘটনার পরই দ্রুত ন্যায় বিচার চেয়ে গ্রামে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
১৫ই অগস্টের এই ন্যাক্কারজনক ঘটনার পরও কোনও ব্যবস্থা নেয় নি মহারাষ্ট্র প্রশাসন। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পুলিশের ভূমিকায় প্রশ্ন অঠে। ওঠে নিন্দার ঝড়। এরপরই নড়েচড়ে বসে পুলিশ। গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে। যদিও ঘটনার সঙ্গে যুক্ত বাকি পাঁচজনকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...