Wednesday, June 24, 2026

ইসরোর বিজ্ঞানীদের রেড রোডে সংবর্ধনা দিতে চান মমতা

Date:

Share post:

চন্দ্রযান তিনের সাফল্যকে সামনে রেখে এবার ইসরোর(ISRO) বিজ্ঞানীদের সংবর্ধনা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ইতিমধ্যেই অভিযানের সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়ে তিনি ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ(S Somnath) সহ সকলকে চিঠি পাঠিয়ে রাজ্য সরকারের তরফে শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার বিধানসভায় এক ঘরোয়া আলাপচারিতার ফাঁকে মুখ্যমন্ত্রী জানান চন্দ্রাভিযানের সঙ্গে যুক্ত রাজ্যের ২৮ জন বিজ্ঞানী সহ অন্যান্যদের সম্বর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এজন্য খুব শীঘ্রই ইসরো চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হবে। রাজ্যের কৃতি সন্তানদের প্রত্যেককে বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো হবে। তাঁরা রাজি থাকলে রেড রোডে বড় মাপের নাগরিক সম্বর্ধনা সভার আয়োজন করা হবে।

শুরুতে বাঙালি কৃতীদের সংবর্ধনা দিয়ে সম্মানিত করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে এবার তাঁদের পাশাপাশি চন্দ্রযান-৩-এর সমস্ত টিমকেই সম্মান জানাতে চেয়েছেন তিনি। যদিও ইসরো প্রস্তাব গ্রহণ করার পরই পরবর্তী দিনক্ষণ ঠিক করা হবে। রেড রোডে যেভাবে দুর্গাপুজোর কার্নিভাল হয়, তেমনই রাজকীয় ভাবে এই সম্মান জানাতে চান মুখ্যমন্ত্রী। এদিন অবশ্য তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এবিষয়ে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ইসরোর চন্দ্রযান-৩-এ যাঁরা কাজ করেছেন, বাংলা থেকেই তার মধ্যে ২৮ জন আছেন বিজ্ঞানী এবং টেকনিশিয়ান। আমি নিজে তাঁদের পার্সোনালি লেটার দিয়েছি। তাঁরা যদি আমায় সময় দেন, আমি তাদের সবাইকে নিয়ে এসে এখানে রাজপথে বিরাট অনুষ্ঠান করে তাদের সংবর্ধিত করতে চাই। এটা দেশের কৃতিত্ব।”

তবে চন্দ্রযান ৩-এর লাইভ অনুষ্ঠানে মোদির ভাষণকে কটাক্ষ করতেও ছাড়েননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “টিভির সামনে বসে ছিলাম। ল্যান্ডিংটা তো দেখতেই পেলাম না। সফ্‌ট ল্যান্ডিং হল না রাফ, বোঝা গেল না। অবতরণের সঙ্গে সঙ্গে অন্য এক জনের ভাষণ শুরু হয়ে গেল। এরপর আমি টিভি বন্ধ করে দিলাম।” তিনি আরও বলেন, “এর আগেও মহাকাশ অভিযান হয়েছে। ইন্দিরা গান্ধীর সময়েও হয়েছিল। এটা নতুন কিছু নয়। আমাদের ছেলেমেয়েরা দক্ষ। আমেরিকা, ব্রিটেন সব জায়গায় তারা কাজ করছে।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...