Tuesday, June 9, 2026

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা, নীরজকে অভিনন্দন প্রধানমন্ত্রী-মুখ‍্যমন্ত্রীর

Date:

Share post:

রবিবার রাতে বুদাপেস্টে ইতিহাস গড়েন নীরজ চোপড়া। অলিম্পিক্সের পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জেতেন তিনি। আর এর পরই শুভেচ্ছা বার্তার জোয়ারে ভাসতে থাকেন সোনার ছেলে। নীরজকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

নীরজের সোনার পদক জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়ে টুইটারে নীরজের একটি ছবি পোস্ট করে লেখেন, “প্রতিভাবান নীরজ শ্রেষ্ঠত্বের উদাহরণ। ওর খেলার প্রতি কঠোর অনুশীলন, অনুশাসন, নির্ভুলতা এবং আবেগ তাকে শুধু অ্যাথলেটিক্সে একজন চ্যাম্পিয়ন নয় বরং সমগ্র ক্রীড়া জগতে অতুলনীয় শ্রেষ্ঠত্বের প্রতীক করে তুলেছে। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয়ের জন্য নীরজকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।”

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় টুইট করে শুভেচ্ছা জানিয়ে লেখেন,” অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন নীরজ চোপড়া। বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোতে প্রথম ভারতীয় হিসাবে তোমার সোনার পদক জয়। আজ তোমার এই জয়ের কারণে সমগ্র জাতি গর্বিত। তোমার আগামীর জন‍্য এবং ভবিষ্যত প্রচেষ্টার জন‍্য অনেক শুভ কামনা রইল।”

রবিবার রাতে বিশ্ব চ‍্যাম্পিয়ন হলেও, শুরুটা ভালো হয়নি নীরজের। ফাইনালে প্রথম থ্রোটি ফাউল করে ফেলেন নীরজ। দ্বিতীয় থ্রোতে আর ভুল করেননি। ৮৮.১৭ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন তিনি। নীরজের তৃতীয় থ্রোয়ের দূরত্ব ছিল ৮৬.৩২ মিটার। চতুর্থ থ্রোয়ে ৮৪.৬৪ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করেন নীরজ। পঞ্চম থ্রোয়ে ৮৭.৭৩ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করেন টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ী। জ্যাভলিনের ফাইনালে তিন জন ভারতীয় জায়গা করে নিয়েছিলেন। নীরজ ছাড়াও ছিলেন কিশোর জেনা এবং ডিপি মানু। ফাইনালে তাঁরা শেষ করলেন পঞ্চম এবং ষষ্ঠ স্থানে।অন্যদিকে পাকিস্তানের আর্শাদ নাদীম ৮৭.৮২ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করে দ্বিতীয় স্থানে শেষ করেন।

আরও পড়ুন:বিশ্ব চ‍্যাম্পিয়ন হয়ে কী বললেন সোনার ছেলে নীরজ চোপড়া?

 

 

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...