Friday, April 3, 2026

দিনদুপুরে ভাটপাড়ায় শ্রমিককে লক্ষ্য করে গু.লি, এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

ফের দিনদুপুরে গুলি চলল ভাটপাড়ায় (Bhatpara)। কোনও ক্রমে প্রাণে বাঁচলেন কাঁকিনাড়া চটকলের শ্রমিক। অভিযোগ, সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ চটকলের সামনে থেকে তাঁকে অপহরণ করে কিছু দুষ্কৃতী। পরে তাঁর মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি (Fire) পায়ে লাগে। গুরুতর আহত অবস্থায় বিকাশ বেহরা নামে ওই শ্রমিককে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাঁকিনাড়া চটকলের কর্মী বিকাশের বাবাও সেখানেই কর্মরত। এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ প্রায় ১৫-২০ জন দুষ্কৃতী কারখানার সামনে থেকেই জোর করে বিকাশকে গাড়িতে তুলে নিয়ে পালায় বলে অভিযোগ। তাঁকে অপহরণ করা হয়। ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডে নিয়ে গিয়ে বিকাশকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থা তিনি পরিবারকে ফোন করেন। পুরনো শত্রুতার জেরেই তাদের ছেলেকে অপহরণ করে খুনের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ পরিবারের। বিকাশের বাবা রাজু বেহরার অভিযোগ, “আমি কারখানায় কাজ করছিলাম। শুনলাম ওকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেছে। পর পর দুটো গুলি করে। পায়ে গুলি লেগেছে। কেন মারল, কারা মারল কিছুই জানি না।” ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে সিবিআই তদন্তের দাবি করেছে তারা।

আরও পড়ুন- ইসরোর বিজ্ঞানীদের রেড রোডে সংবর্ধনা দিতে চান মমতা

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...