Wednesday, June 3, 2026

৩৭০ ধারা বাতিল ইস্যুতে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্র.তিবাদ! সাসপেন্ডেড অধ্যাপকের পাশে সুপ্রিম কোর্ট

Date:

Share post:

৩৭০ ধারা (Article 370) বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে অভিযোগ জানিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) এক অধ্যাপক (Professor)। অধ্যাপকের এমন পদক্ষেপের শাস্তিস্বরূপ তাঁকে চাকরি থেকে সাসপেন্ড করা হয় বলে অভিযোগ। এবার সেই ঘটনায় সুপ্রিম কোর্টের (Supreme Court of India) কড়া প্রশ্নের মুখে পড়ল কাশ্মীরের শিক্ষা বিভাগ। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার সওয়াল জবাব চলাকালীন তীব্র অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত বিচারপতিদের উদ্দেশে প্রশ্ন করে অধ্যাপকের বিরুদ্ধে চরম ব্যবস্থা নিতেই কী এমন সিদ্ধান্ত?

অধ্যাপক জহুর আহমেদ বাট জম্মু-কাশ্মীরের এক সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তথা আইনজ্ঞ। সম্প্রতি এই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে। আর সোমবার সেই সিদ্ধান্ত পর্যালোচনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ৩৭০ অনুচ্ছেদ খারিজের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে দাখিল হওয়া অনেক মামলার মধ্যে একটির আবেদনকারী তিনি। তাঁর একটাই অপরাধ গত ২৩ অগাস্ট সুপ্রিম কোর্টে হাজির হয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন ওই অধ্যাপক। এরপরই তড়িঘড়ি গত ২৫ তারিখে জম্মু-কাশ্মীরের শিক্ষা বিভাগ তাঁকে সাসপেন্ড (Suspend) করে।

এদিন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (Justice D Y Chandrachud) নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ সেই প্রশাসনিক সিদ্ধান্ত খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় উপরাজ্যপাল মনোজ সিনহাকে বিষয়টি পর্যালোচনা করার কথা বলেন। প্রধান বিচারপতি এদিন আরও বলেন, আদালতে হাজির হয়ে সওয়াল করা ও সাসপেনশনের আদেশের মধ্যে ব্যবধান মাত্র এক দিনের। সওয়াল করাই যদি সাময়িক বরখাস্তের একমাত্র কারণ হয় তা যথেষ্ট উদ্বেগের। এদিন সুপ্রিমকোর্টের সাংবিধানিক বেঞ্চের কাছে অধ্যাপকের সাসপেনশনের বিষয়টি তুলে ধরেন আইনজীবী কপিল সিব্বাল (Kapil Sibal)।

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রক্ষাকারী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ খারিজ সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেই সাংবিধানিক বেঞ্চের নেতৃত্ব দিচ্ছেন। অন্য চার বিচারপতি হলেন সঞ্জয় কিষাণ কল, সঞ্জীব খান্না, বি আর গাভাই ও সূর্য কান্ত।

 

 

 

 

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...