Monday, April 6, 2026

রেলিং ভেঙে রেল লাইনে ঢুকল ট্রাক! বড়সড় দু.র্ঘটনা এড়াল তিস্তা-তোর্সা এক্সপ্রেস

Date:

Share post:

আবারও ফারাক্কা রেলব্রিজে বিপত্তি!নিয়ন্ত্রণ হারিয়ে ফারাক্কা ব্রিজ ভেঙে রেললাইনে ঢুকে পড়ল মালবাহী ট্রাক। চালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল তিস্তা-তোর্সা এক্সপ্রেস । যদিও এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।

আরও পড়ুনঃরেলগেটের কাছে ওভারহেডে ছিঁড়ল তার! ব্যান্ডেল-কাটোয়া শাখার রেল চলাচল বন্ধ, চরম দু.র্ভোগে যাত্রীরা

সোমবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রেল লাইনে ঢুকে পড়ে একটি মালবাহী ট্রাক। তখনই সেই লাইনে আসছিল তিস্তা-তোর্সা এক্সপ্রেস। কিন্তু চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। দুর্ঘটনার খবর পেয়েই সিআইএসএফ জওয়ান ও পুলিশ আধিকারিকরা পৌঁছে যান ঘটনাস্থলে। ব্যারেজে বন্ধ রয়েছে যান চলাচল। গাড়ি চলাচল করছে না ৩৪ নম্বর জাতীয় সড়কেও। পুলিশের তৎপরতায় যান চলাচল শুরু করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ফরাক্কা ব্যারেজের এই সেতুর ওপরেই আরও এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। রেলিং ভেঙে একটি লরি সোজা ধাক্কা দিয়েছিল মালগাড়িকে। জানা যায় সে দিন সেতুর উপর দিয়ে একটি লরি তীব্র গতিতে ছুটে আসছিল, রেলিংয়ের অন্যদিক থেকে সেই সময় একটি মালগাড়ি আসছিল। লরিটি ব্যারেজ সেতুর উপর ওঠার পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও রেলিংয়ে ধাক্কা মারে। আবারও ভাঙল ফারাক্কা রেলব্রিজ।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...