Wednesday, June 24, 2026

‘ট্রফির খরা কাটিয়ে টিম ইন্ডিয়া বিশ্বকাপ হাতে তুলতে মরিয়া’, বললেন বিরাট

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। চলতি বছর এশিয়া কাপ হতে চলেছে ৫০ ওভারের। আসন্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়া কাপ করা হচ্ছে ৫০ ওভারের। পরপর দুটো হাইভোল্টেজ টুর্নামেন্ট। আর এই কথা ভেবেই উত্তেজিত বিরাট কোহলি। মাঠে নেমে লড়াইয়ের জন‍্য যে তিনি তৈরি, তা জানাতে ভুললেন না বিরাট।

বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে এই নিয়ে কোহলি বলেন, “সামনে যে কোনও চ্যালেঞ্জই আসুক, আমি সেটা সামলানোর জন্যে মুখিয়ে থাকি। উত্তেজিত হয়ে থাকি। ভয় বা লজ্জা পেয়ে পিছিয়ে যাই না। ১৫ বছর ক্রিকেট খেলার পরেও কঠিন লড়াই থাকলেও উত্তেজিত হয়ে পড়ি। নতুন কিছু করার চেষ্টা করি যেটা আমাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।”

চলতি বছর ঘরের মাঠে আবার বিশ্বকাপ। দীর্ঘদিন ধরে আইসিসির কোন ট্রফি নেই ভারতের ঝুলিতে। এবার সেই খরা কাটাতে মরিয়া টিম ইন্ডিয়া। তবে  ঘরের মাঠে টুর্নামেন্ট হওয়ায় গোটা দেশের প্রত্যাশার চাপ রয়েছে সেটা মেনে নিয়েছেন কোহলি। আবার এটাও বলেছেন, তাঁর মতো সব ক্রিকেটারই ট্রফির খরা কাটাতে মরিয়া। এই নিয়ে বিরাট বলেন,” চাপ তো থাকবেই। সমর্থকেরা বার বার আমাদের কাছে ট্রফির আব্দার করে। তবে আমার থেকে বেশি ট্রফি কেউ চায় না। প্রত্যাশা থাকুক, আবেগ থাকুক। তবে এটা জেনে রাখুন, ক্রিকেটারদের থেকে বেশি আর কেউ ট্রফিটা চায় না।”

আরও পড়ুন:এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে বিতর্ক, মুখ খুললেন রোহিত

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...