Wednesday, June 17, 2026

তীর্থ সেরে আর ফেরা হল না বাড়ি! বেঙ্গালুরুর পথদুর্ঘ.টনায় মর্মান্তি.ক মৃ.ত্যু ৬ তীর্থযাত্রীর

Date:

Share post:

মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ছয় তীর্থযাত্রীর।আহত হয়েছেন আরও কয়েক জন। কর্নাটকের রামানাগারা জেলার সাথানুরে বাসের সঙ্গে তীর্থযাত্রীবোঝাই গাড়ির মুখোমুখি ধাক্কার জেরে দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুনঃ রেলিং ভেঙে রেল লাইনে ঢুকল ট্রাক! বড়সড় দু.র্ঘটনা এড়াল তিস্তা-তোর্সা এক্সপ্রেস

পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুর চান্দাপুরা থেকে একটি গাড়িতে চামরাজনগরের মালে মহাদেশ্বরা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বেশ কয়েক জন। মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে রামানাগারার সাথানুরের কেম্মালে গেটের কাছে তীর্থযাত্রীবোঝাই গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বাসের। ধাক্কার অভিঘাতে গাড়ির সওয়ারি ছ’জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন বাসের চালকও। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

পুলিশ জানিয়েছে, গাড়ির ছয় সওয়ারির মধ্যে পাঁচ জনের দেহ চিহ্নিত করা গিয়েছে। একটি দেহ এখনও অশনাক্ত রয়ে গিয়েছে। বাসের কয়েক জন যাত্রীরও অল্পস্বল্প আঘাত লেগেছে। তাঁদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর গাড়িটি দলা পাকিয়ে যায়। ফলে তার ভিতর থেকে দেহ উদ্ধার করতেও যথেষ্ট বেগ পেতে হয় পুলিশ এবং স্থানীয়দের।

 

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...