Saturday, March 14, 2026

সুতপা হ.ত্যাকাণ্ডে প্রাক্তন প্রেমিক সুশান্ত দোষী সাব্যস্ত, বুধে সাজা ঘোষণা

Date:

Share post:

বহরমপুরে কলেজছাত্রী সুতপা চৌধুরীকে খুনের ঘটনায় তার প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরীকে দোষী সাব্যস্ত করল বহরমপুরের তৃতীয় ফাস্ট ট্রাক কোর্ট। দোষী সুশান্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ খুন, ও ২৮ A অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্তকে। এদিন অবশ্য তার সাজা ঘোষণা হয়নি। বুধবার তার সাজা ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

২০২১ সালের ৫ মে বহরমপুরের গোরাবাজার এলাকার একটি গার্লস হোস্টেলের দরজার সামনে কুপিয়ে খুন করা হয়েছিল কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে। এক হাতে খেলনা বন্দুর ধরে প্রাক্তনের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল সুশান্ত চৌধুরীর বিরুদ্ধে। ভাইরাল হয়েছিল সেই ঘটনার ভিডিও যেখানে দেখা যায় নৃশংসভাবে একের পর এক ছুরির কোপে হত্যা করা হচ্ছে ওই কলেজ ছাত্রীকে। গ্রেফতারির পর ঠান্ডা গলায় সংবাদ মাধ্যমের সামনে নিজের অপরাধ কবুল করেছিল তরুণ। ‘মা-বাবা ডিসটার্ব করত, তাই মেরেছি’, হাড়হিম করা গলায় সুশান্ত সংবাদ মাধ্যমে বলেছিল এমনটাই। মামলাটি ফাস্ট ট্র্যাক করা হয়েছিল। এদিন বহরমপুরের তৃতীয় ফাস্ট ট্রাক কোর্টের অতিরিক্ত দায়রা ও জেলা বিচারক সন্তোষ কুমার পাঠক সুতপা হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে সুশান্তকে।

এদিন আদালতে সুশান্ত দোষী সাব্যস্ত হওয়ার পর সুতপার বাবা স্বাধীন কুমার চৌধুরী বলেন, “আমি চাই ওর ফাঁসি হোক যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। কোনও বাবা মায়ের কোল এভাবে যাতে খালি না হয়ে যায়।” তবে অনেক কম সময়ে সুতপার খুনিকে ধরা থেকে শুরু করে তার শাস্তি, বিচারব্যবস্থার উপর যে তার আস্থা আরও মজবুত হয়েছে, এমনটাই জানালেন তিনি। উল্লেখ্য, ২ মে সুতপাকে ফোন করে ডেকেছিল সুশান্ত। এই মামলায় ৩৪ জনের সাক্ষী নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরাও এগিয়ে আসেন এই মামলায় তদন্তকারীদের সাহায্যের জন্য। আগামিকাল অর্থাৎ বুধবার সুশান্তকে কি সাস্তি দেয় আদালত সেদিকেই নজর গোটা বাংলার।

spot_img

Related articles

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...