Saturday, April 4, 2026

মঙ্গলে ‘অমঙ্গল’ শুভেন্দুর, হাই কোর্ট জানিয়ে দিল রাজ্য পুলিশই তদন্ত করবে দত্তপুকুরকাণ্ডের

Date:

Share post:

জোড়া মামলায় জোর ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও রাজর্ষি লাহিড়ীর জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই ঘটনার তদন্তভার রাজ্য সরকারই চালাবে।

আরও পড়ুনঃদত্তপুকুরকাণ্ডের ঘটনায় ‘রাজনৈতিক রং’ লাগাতে জোড়া মামলা বিজেপির!

রবিবার দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় রাজনীতির রং লাগাতে সিবিআই এবং এনআইএ তদন্তের আবেদন করে হাই কোর্টে মামলা করেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী।মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। হাই কোর্ট জানায়, ইতিমধ্যে ওই ঘটনায় রাজ্য পুলিশ তদন্ত করছে। এই অবস্থায় মামলাকারীর আবেদন উহ্য রাখছে আদালত। পুলিশ তদন্ত সম্পূর্ণ করুক। শুভেন্দুর মামলা খারিজ করে হাই কোর্ট জানায়, এখন এই মামলাটি অপরিণত বলে মনে করছে আদালত। পুলিশ তদন্ত চালিয়ে নিয়ে যাবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...