Monday, April 6, 2026

মধ্যরাতে বাইকে ঘুরতে যাওয়াই কাল! দিল্লির রাস্তায় ম.র্মান্তিক পরিণতি অ্যামাজনের ম্যানেজারের

Date:

Share post:

মধ্যরাতে বন্ধুদের সঙ্গে বাইকে ঘুরতে যাওয়াই কাল। আততায়ীদের গুলিতে প্রাণ হারালেন ই কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon) ম্যানেজার (Manager)। পুলিশ সূত্রে খবর যুবকের নাম হরপ্রীত গিল (Harpreet Gill)। মঙ্গলবার মধ্যরাতে দিল্লির (Delhi) ভজনপুরার সুভাষ বিহার এলাকার ঘটনা। এদিনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানী শহরে।

হরপ্রীত অ্যামাজনের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। মঙ্গলবার মধ্যরাতে হরপ্রীত তাঁর বন্ধু গোবিন্দ সিংয়ের সঙ্গে ফিরছিলেন। দিল্লির ভজনপুরার কাছে তাঁরা এলেই আচমকা হামলা চালায় দুষ্কৃতীরা। হরপ্রীতের মাথায় গুলি লাগে। অন্যদিকে, তাঁর বন্ধু গোবিন্দের ডান কানে গুলি লাগলেও অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। এলএনজিপি হাসপাতালে চিকিৎসা চলছে গোবিন্দের। হাংরি বার্ড (Hungry Bird) নামক একটি মোমো দোকানের মালিক তিনি।

এদিকে নিহত হরপ্রীতের কাকা জানিয়েছেন, মধ্যরাতে ফেরার সময় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাঁদের দুজনের উপর হামলা চালায়। তবে ঠিক কী কারণে তাঁদের উপর হামলা চালানো হল, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ৫ আততায়ী বর্তমানে পলাতক। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

 

 

 

 

 

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...