Sunday, February 22, 2026

বাঁকুড়ার এডওয়ার্ড মেমোরিয়াল থেকে বেআইনি নির্মাণ সরানোর নির্দেশ আদালতের

Date:

Share post:

রানি ভিক্টোরিয়ার প্রথম পুত্র এলবার্ট এডওয়ার্ডের (Albert Edward, Queen Victoria’s first son) স্মরণে বাঁকুড়া (Bankura) সদরে এডওয়ার্ড মেমোরিয়াল হল (Edward Memorial Hall)নির্মাণ করা হয়। এই ভবনকে আগেই হেরিটেজ ভবন (Heritage Building) হিসাবে চিহ্নিত করা হয়েছে। এবার সেই ভবন থেকে সমস্ত বেআইনি নির্মাণ সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা আদালত (Calcutta High Court)। অভিযোগ ছিল এই হেরিটেজ ভবনের একাংশে রয়েছে স্টাফ কোয়ার্টার এবং বাঁকুড়া পুরসভা। অন্যদিকে ভবনের আরেকটি অংশ দখল করেছে বাম সরকারি কর্মচারিদের সংগঠন স্টেট কোঅর্ডিনেশন কমিটি। এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় আগামী দুসপ্তাহের মধ্যে এই হেরিটেজ ভবনের (Heritage Building) এলাকা চিহ্নিত করতে হবে এবং সেখানে কোনও বেআইনি নির্মাণ থেকে থাকলে তা ভেঙে ফেলতে হবে। এব্যাপারে জেলা শাসককে দায়িত্ব দেওয়া হয়েছে।

হেরিটেজ ভবন বেআইনি দখলদার মুক্ত করার দাবিতে হাইকোটের দ্বারস্থ হয়েছিল বাঁকুড়া শাস্ত্রীয় সঙ্গীত সমাজ নামে একটি সংগঠন। এই মামলার শুনানিতেই আজ রায় দিল আদালত। বেআইনি নির্মাণ ভাঙার সময় পুরসভা আধিকারিকদেরও উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

 

spot_img

Related articles

ভারতের সামনে উড়ে গেল বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত

মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপে(Women's Asia Cup Rising Stars) চ্যাম্পিয়ন ভারত (India women))। থাইল্যান্ডে রাইজিং স্টার্স এশিয়া কাপে...

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে সতর্ক লোবেরা, বাগান শিবিরে স্বস্তির বাতাস

আইএসএলের (ISL) প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও মোহনবাগানের(Mohun bagan) খেলা প্রত্যাশা পূরণ করতে পারেনি। সোমবার দ্বিতীয় ম্যাচে...

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শক্তি’, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার মমতার

মাতৃভাষা বিশ্বের সামনে আমাদের গৌরব দিয়েছে। সেই উত্তরাধিকার যা রক্ষা করা আমাদের কর্তব্য। অমর একুশের ভাষাদিবসের (International Mother...

ফাঁকা হলেই শুভেন্দুর মহিলাদের ৩ হাজারের প্রতিশ্রুতি! ভিডিও তুলে কটাক্ষ কুণালের

বাংলার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করে সম্মানের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁদের শক্তিতে বলিয়ান হয়েই...