Tuesday, March 31, 2026

মন্দিরে বাগদান, বিয়ে করছেন শ্রীদেবী কন্যা!

Date:

Share post:

বলিউডে (Bollywood) স্টারকিডদের নিয়ে আলোচনা আর জল্পনা সব সময় চলতে থাকে। এবার সেই তালিকায় জুড়েছে বনি কাপুর এবং শ্রীদেবী (Bony Kapoor & Sreedevi)কন্যা জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor)নাম। সম্প্রতি তাঁর সাজপোশাকের মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে অভিনেত্রীর আঙুলে বড় হিরের আংটি । এরপর থেকেই জোর চর্চা শুরু তাহলে কি বাগদান হয়ে গেছে? এবার সত্যি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী? জল্পনা আরও বেড়েছে যখন দক্ষিণ ভারতীয় পোশাকে (South Indian Dress)জাহ্নবী কাপুর এবং সাদা ধুতি ও উত্তরীয় পরে তাঁর চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়াকে (Sikhar Paharia) একসঙ্গে ধরা দিলেন তিরুপতি মন্দিরে (Tirupati Temple)। বলিউডি ফিসফাস বলছে তিরুপতির মন্দিরেই বুঝি সকলের অজান্তেই বাগদান সেরেছেন অভিনেত্রী।

কিছুদিন আগেই মা শ্রীদেবীর জন্মদিন উপলক্ষ্যে তিরুপতি গিয়ে পুজো দেন জাহ্নবী। সেদিন পরনে ছিল মায়ের সব গয়না। শ্রীদেবী-কন্যার হাতে সেদিন ছিল ম্যায়ের আংটি। শ্রীদেবীর জন্মদিনে মায়ের সব জিনিস পরতেই পছন্দ করেন অভিনেত্রী। সেই আংটি দেখেই এত জল্পনা। বলিউডে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করার পর জাহ্নবীর প্রেমজীবন নিয়ে কম জলঘোলা হয়নি। প্রথম ছবি ‘ধড়ক’ মুক্তির আগে থেকেই অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা চলেছে বলিপাড়ার অন্দরে। আবার শোনা যায় পুরনো প্রেমিক শিখরের কাছে ফিরে গিয়েছেন নায়িকা। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে নারাজ জাহ্নবী। তাই বিয়ে থেকে বাগদান সবটাই জল্পনা।

 

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...