Wednesday, June 24, 2026

রাখি বন্ধনে দিদি ঐশ্বর্যর পোস্টে ফিরল ঐন্দ্রিলার স্মৃতি!

Date:

Share post:

প্রিয় মানুষ আজ অনেক দূরে। হাত বাড়িয়েও ছোঁওয়া যায় না তাঁকে। কিন্তু সে জড়িয়ে আছে স্মৃতির পাতায় আর আপনজনের নস্টালজিয়ায়। রাখি বন্ধনে (Raksha Bandhan)ঠিক কারণেই সমাজমাধ্যমে ফিরলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Oindrila Sharma)। গত নভেম্বরে তিনি প্রয়াত হন। তাঁর অকালপ্রয়াণ মেনে নিতে পারেনি প্রিয়জন থেকে পরিবার। কিছুদিন আগেই রাজ্য সরকারের তরফে তাঁকে ‘মরণোত্তর কৃতি সম্মান’ দেওয়া হয়। আজ রাখির দিনে বোনের একটি পুরনো ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ঐশ্বর্য (Aiswariya Sharma)। তাতেই ভিজেছে নেটিজেনদের চোখ।

দেখতে দেখতে প্রায় ১ বছর হতে চলল। ২০২২ সালে পুজোর পরে বড় দুর্যোগ নেমে এসেছিল শর্মা পরিবারে। ক্যান্সারকে জয় করতে পারেননি অভিনেত্রী। ঐন্দ্রিলার মা-ও ক্যানসারে আক্রান্ত। চিকিৎসা চলছে তাঁর। ঐন্দ্রিলার দিদি পেশায় চিকিৎসক। এই মুহূর্তে বাঙুর হাসপাতালে কাজ করছেন। বোনের অভাব প্রতি দিন প্রতি মুহূর্তে অনুভব করেন । আজ ঐশ্বর্যে নিজের পোস্টে লিখেছেন, “আমার জন্য প্রতিটা দিন আরও কঠিন হয়ে যাচ্ছে। হ্যাপি রাখি বোনু।”

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...