Wednesday, June 24, 2026

ফের যোগীরাজ্য! বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে দলিত অধ্যাপিকাকে মা.রধর ও শ্লী.লতাহানি

Date:

Share post:

ফের যোগীরাজ্যে দলিত নিগ্রহ। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে(Banaras Hindu University) এক দলিত অধ্যাপিকাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল চার জনের বিরুদ্ধে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন দুই সহকারী অধ্যাপক ও দুই ছাত্র। নিগৃহীত ওই দলিত অধ্যাপিকার অভিযোগ, ২২ মে তাঁকে নিগ্রহ করার পর থানায় অভিযোগ জানালেও ২৭ অগাস্ট পর্যন্ত পুলিশ(Police) কোনওরকম মামলা দায়ের করতে অস্বীকার করে। যদিও পরে চাপের মুখে পড়ে মামলা দায়ের করে পুলিশ।

পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তের পর দুই সহকারী অধ্যাপক-সহ চার অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী একজন সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার। অধ্যাপিকার অভিযোগ, তাঁর বিভাগের দুই সহকর্মী এবং দুই ছাত্র, নিয়মিতভাবে তাঁকে বিবস্ত্র করে বিশ্ববিদ্যালয়ে ঘোরানোর হুমকি দিতো। ওই দলিত অধ্যাপিকা পুলিশের কাছে তাঁর অভিযোগে জানিয়েছেন, “গত ২২ মে দুপুর ২টোর দিকে অভিযুক্তদের একজন আমার চেম্বারে এসে আমাকে আমার পদ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেয়। আমি আমার চেম্বার থেকে বেরিয়ে এলে বাকিরা আমার বিভাগের দরজা বন্ধ করে দেয়। এদের একজন আমাকে ধরে আমার জামাকাপড় ছিঁড়ে দেয়, আমার শ্লীলতাহানি করে, অন্যরা আমাকে লাথি ও ঘুষি মারে। এবং এই গোটা ঘটনা ক্যামেরাবন্দি করে আর একজন। আমার চিৎকার শুনে কয়েকজন এসে আমায় উদ্ধার করে। আমার অভিযোগের সাথে সিসিটিভি ফুটেজও পুলিশকে দিয়েছি।”

বুধবার, সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে নিগৃহীত অধ্যাপিকা বলেন, “আমি দলিত বলে আমাকে টার্গেট করা হচ্ছে। বিভাগে কাউকে তার পদ থেকে সরিয়ে দিতে অস্বীকার করায় আমার সঙ্গে এসব করা হচ্ছে। তারা আমার উপর চাপ সৃষ্টি করছিল তবে আমি তাদের মাথা নত করিনি। এরফলেই এই ঘটনা ঘটানো হয়েছে। আমি থানায় এবং সংশ্লিষ্ট অন্যান্য আধিকারিকদের কাছে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করেছি। আমি শিক্ষামন্ত্রক, এসসি-এসটি কমিশনে চিঠি দেওয়ার পরেই এফআইআর লিপিবদ্ধ করা হয়।” ২৭ আগস্ট চারজনের বিরুদ্ধে আইপিসি ধারা ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), ৩৪২ (অন্যায়ভাবে আটকে রাখা), ৩৫৪-বি (বিবস্ত্র করার উদ্দেশ্যে মহিলার উপর হামলা বা অপরাধমূলক বল প্রয়োগ), ৫০৪ (প্ররোচিত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান), ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো) এবং এসসি – এসটি (অত্যাচার প্রতিরোধ) আইনের বিভিন্ন বিধানের অধীনে এফআইআর দায়ের করা হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...