Friday, April 3, 2026

আয়োজক হলেও জার্সিতে নেই পাকিস্তানের নাম, কেন?

Date:

Share post:

বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপ। এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে পাকিস্তান হলেও, ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ায়, এশিয়া কাপ হচ্ছে পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। নিয়ম অনুযায়ী সাধারণভাবে যে জার্সি পরে দলগুলি খেলে সেখানে টুর্নামেন্টের নাম থাকার পাশাপাশি থাকে আয়োজক দেশের নামও। তবে এবারের এশিয়া কাপে তেমন কিছু দেখা যাচ্ছে না।

চলতি এশিয়া কাপে সমস্ত দলের জার্সিতেই এশিয়া কাপের লোগো থাকলেও, নেই পাকিস্তানের নাম। ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে এবারে এশিয়া কাপ আয়োজন নিয়ে প্রথম থেকেই বেশ চাপে ছিল পাকিস্তান। টিম ইন্ডিয়াকে পাকিস্তানে পাঠানো হবে না। গত টি-২০ বিশ্বকাপের সময়ই এ কথা জানিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। অন্য দিকে, পাকিস্তানও প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব ছাড়তে রাজি ছিল না। তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে হচ্ছে এ বারের প্রতিযোগিতা। অধিকাংশ ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। প্রতিযোগিতার মূল আয়োজক পাকিস্তান। শ্রীলঙ্কা হসপিটালিটি পার্টনার। তবে জার্সিতে নাম নেই শ্রীলঙ্কারও।

নিয়ম অনুসারে, জার্সিতে থাকবে আয়োজক দেশের নাম। তবে ম্যাচ শুরু হতেই দেখা যায় একেবারে অন্য দৃশ্য। এমনকি, পাকিস্তানের জার্সিতেও নেই ‘পাকিস্তান ২০২৩’ শব্দবন্ধ। কেন এই শব্দবন্ধ মুছে দেওয়া হল তা জানা যায়নি। জার্সি দেখে বোঝা যাবে না এবারের প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান।

এদিকে ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মহারণ। এই ম্যাচ দিয়েই এশিয়া কাপের অভিযান শুরু করবে ভারতীয় দল। এরপর রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা খেলবেন নেপালের বিরুদ্ধে।

আরও পড়ুন:নর্থইস্ট ম‍্যাচে মারাত্মক অভিযোগ ইস্টবেঙ্গল সমর্থকদের বিরুদ্ধে, কী ঘটেছিল?

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...