Tuesday, June 23, 2026

বহরমপুরে ছাত্রী খু.নে প্রাক্তন প্রেমিক সুশান্তকে সর্বোচ্চ সাজা শোনাল আদালত

Date:

Share post:

বহরমপুরে ছাত্রী খুনে প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরীকে (Sushanta Chowdhury) ফাঁসির সাজা শোনাল বহরমপুর আদালত। গতবছর ২ মে বহরমপুরের শহিদ সূর্য সেন রোডে এক মেসের সামনে রাস্তয় বহরমপুর গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরীকে (Sutapa Chowdhury) কুপিয়ে খুন করে সুশান্ত। ঘটনার ফুটেজ দেখেই সুশান্তকে ধরে পুলিশ। মঙ্গলবার, তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত। বৃহস্পতিবার, তাঁকে ফাঁসির সাজা শোনাল আদালত।

২ মে বহরমপুর গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরীকে মেসের সামনে ডেকে কুপিয়ে খুন করে সুশান্ত। স্থানীয় মানুষকে ভয় দেখাতে নকল পিস্তল উঁচিয়ে ভয় দেখায় ওই যুবক। পর পর ছুরির আঘাতে মৃত হয় সুতপার। সুতপার দেহে ৪২টি আঘাতের চিহ্ন ছিল। পরের দিনই গ্রেফতার করা হয় তরুণীর প্রাক্তন প্রেমিক সুশান্তকে। পুলিশ (Police) সূত্রে খবর, জেরাতেও খুনের কথা স্বীকার করে অভিযুক্ত। সুশান্তকে বহরমপুর সিজেএম আদালতে তোলা হলে সে বলে, “সুতপার মা-বাবা দিনের পর দিন মানসিক অত্যাচার করত। তাই ওকে খুন করেছি। এর জন্য যা শাস্তি হয় তা মাথা পেতে নেব।“ “খুন করেছি, যা সাজা হয় হবে”- বহরমপুরে ছাত্রী খুনে আদালতে কবুল ধৃতর। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার ৭৫ দিনের মাথায় বহরমপুর আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। সুশান্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২-সহ একাধিক ধারায় চার্জশিট দাখিল করা হয়। আদালতে ৩৮৩ পাতার চার্জশিট জমা পড়ে।

খুনের ১৫ মাসের মাথায় গত মঙ্গলবারই অতিরিক্ত জেলা দায়রা বিচারক সন্তোষ কুমার পাঠক সুশান্তকে দোষী সাব্যস্ত করেন। সুশান্তের আইনজীবী পীযূষ ঘোষ বলেন, তাঁর মক্কেল এক জন মেধাবী ছাত্র। তাঁর ভবিষ্যতের কথা চিন্তা করে অন্ততপক্ষে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। কিন্তু এই ঘটনাকে বিরলের মধ্যে বিরল আখ্যা দিয়ে মৃত্যুদণ্ডের সাজা শোনান বিচারক। কপি পাওয়ার পরেই উচ্চতর আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পীযূষ ঘোষ। চোখের জলে মেয়ের খুনির সাজা শোনেন সুতপার বাবা।

 

 

 

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...