Monday, March 23, 2026

মহারাজের পরিবারে খুশির খবর, অর্থনীতিতে স্নাতক হলেন সানা

Date:

Share post:

মহারাজের পরিবারে খুশির খবর। অর্থনীতিতে স্নাতক হলেন সৌরভ কন্যা সানা। ‘লা মার্টিনা ফর গার্লস’ হাই স্কুল থেকে পাশ করেন সানা। এরপর ২০১৯ সালে উচ্চশিক্ষার  জন্য পাড়ি দেন লন্ডনে। অর্থনীতি নিয়ে পড়াশোনা করার জন্য UCL ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন সানা। সানার গ্রাজুয়েশনের পর সাফল্যের দিনে পাশে থাকতে বুধবার লন্ডনে উড়ে গেলেন মহারাজ। তবে গ্রাজুয়েশন শেষ হলেও আরও উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে থাকবেন সৌরভ কন্যা। পাশাপাশি চাকরি করবেন সানা। আগামী ৬ সেপ্টেম্বর সানার বিশ্ববিদ্যালয় কনভোকেশন অনুষ্ঠান আয়োজিত হবে। সেই মুহূর্তের সাক্ষী থাকার জন্য মেয়ের কাছে গেলেন সৌরভ। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় কয়েকদিন আগেই ইংল্যান্ডে গিয়েছেন। প্রায় তিন সপ্তাহের জন্য ইংল্যান্ডে থাকবেন মহারাজ। সেপ্টেম্বরের ২৩ বা ২৪ তারিখ নাগাদ ফেরার কথা সৌরভের।

কয়েক বছর আগেই ইংল্যান্ডে নিজের বাড়ি কিনেছেন সৌরভ। নিজের ৫০ তম জন্মদিনের অনুষ্ঠান সেই বাড়িতেই পালন করেছিলেন। এদিকে আবার জন্মদিন পালন করার পরেই ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন ডোনা। মেয়ের পছন্দের বেশ কিছু খাবার কলকাতা থেকে নিজের সঙ্গে করে নিয়ে গেছেন সৌরভ পত্নী। যদিও বিশ্বকাপের সময় দেশের মাটিতেই থাকবেন বাংলার দাদা।

আগামী ৩০ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা। সেই অনুষ্ঠানেও দেখা যাবে তাঁকে। ওই দিন থেকেই আবার নাকি শুরু হবে জনপ্রিয় টেলিভিশন শো দাদাগিরির শুটিং। পাশাপাশি আসন্ন আইপিএলের জন্য দিল্লির দল নিয়েও কাজ করবেন সৌরভ।

 

 

 

Related articles

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...

নির্বাচনের মুখে বড় ভাঙন কংগ্রেসে! ভোটের মুখে পদ্ম-শিবিরে নাম লেখালেন সন্তোষ পাঠক

বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর যখন সব দলই ময়দানে নেমে পড়েছে, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস।...

বাংলাজুড়ে জনসংযোগ-পাড়া বৈঠকে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থীরা, মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারে মমতা-অভিষেক

ক্যালেন্ডারের পাতায় ঠিক একমাস বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। আর তার ঠিক ত্রিশ দিন আগে থেকে...

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...