Saturday, April 4, 2026

আজ দু’দিনের INDIA জোটের হাইভোল্টেজ বৈঠক, রাজনৈতিক মহলের নজর মুম্বইয়ে

Date:

Share post:

পাটনা-বেঙ্গালুরুর পর আজ বৃহস্পতিবার ও আগামিকাল শুক্রবার INDIA জোটের মেগা বৈঠক বসতে চলেছে মুম্বইয়ে।  লোকসভা ভোটের আগে এই বৈঠক মোদি বিরোধী ঘুঁটি সাজানোর মঞ্চ হিসেবে। সান্তাক্রুজের পাঁচতারা হোটেলে হবে তৃতীয় বৈঠক। ২৬ থেকে বেড়ে ২৮ দল। পাশাপাশি জোটের লোগো প্রকাশ। কিন্তু উদ্দেশ্য একটাই—ভিত আরও মজবুত করা।

বৈঠকের আগে প্রস্তুতি প্রায় শেষ। জোটের রথী-মহারথীরা আজ বসবেন লোকসভা ভোটের কৌশলে আরও একধাপ এগনোর লক্ষ্যে। শারদ পাওয়ার জানান, ‘এবার মোট ২৮টি দলের ৬৩ জন প্রতিনিধি থাকবেন।’ অতিরিক্ত দু’টি দল কারা? খোলসা না করায় জল্পনা তুঙ্গে উঠেছে। তবে পাওয়ার বলেছেন, ‘যে বা যারা এনসিপি ছেড়ে গিয়েছে, মহারাষ্ট্রের মানুষ তাদের ক্ষমা করবে না।’

INDIA নেতানেত্রীরা বিলক্ষণ জানেন, তাঁরা যদি মোদি সরকারের জনবিরোধী কর্মসূচির বিরুদ্ধে নাওয়া খাওয়া ভুলে নামতে পারেন, বিজেপির মদতদাতা সব টিমই অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আর সেক্ষেত্রে মানতে হবে বিরোধী জোটের আদি অকৃত্রিম ফর্মুলা—একের বিরুদ্ধে এক। এই রণকৌশলে আজ আরও একধাপ এগবে মহাজোট। আর প্রধানমন্ত্রী পদপ্রার্থী? উদ্ধব থ্যাকারে বলেন, ‘INDIA জোটে অনেক যোগ্য মুখ আছে। একটি নির্দিষ্ট নামের পরিবর্তে বিজেপি বরং প্রধানমন্ত্রী পদে আর একটি নাম বলে দেখাক।’

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...