Saturday, April 4, 2026

রানাঘাটে ডাকাতির নাটের গুরু কুন্দন সিং বর্ধমানের রাজু ঝা খু*নে যুক্ত!

Date:

Share post:

রানাঘাটে ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এল। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে পাঁচ জন। তাদের মধ্যে কুন্দন সিং ওরফে ফাইটার বর্ধমানের কয়লা ব্যবসায়ী রাজু ঝাকে খুন করেছিলেন!এমনই দাবি করল, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। গত ১ এপ্রিল শনিবার রাত ৮টা নাগাদ শক্তিগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটে। একটি দোকানের সামনে খুন হন রাজু।অভিযোগ ছিল, একটি গাড়ি থেকে তিন জন নেমে এসে রাজুর গাড়ি ঘিরে ধরে গুলি চালান। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল রাজুর। এ বার সেই কুন্দনই ডাকাতির ঘটনায় গ্রেফতার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রানাঘাটের ডাকাতির ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে রাজু পাসোয়ান, রিক্কি পাসোয়ান এবং মণিকান্ত যাদবের বাড়ি বিহারের বৈশালীতে। কুন্দনের হাত ধরেই এই তিন জনের অপরাধ জগতে প্রবেশ। পুলিশ আরও জানিয়েছে, রাজু এবং রিক্কিকে ‘শার্প শুটার’ হিসাবে নিয়োগ করছিলেন এই কুন্দনই।

পুলিশের দাবি, ‘সুপারি কিলার’দের সিন্ডিকেট চালাতেন কুন্দন। তাঁর সেই সিন্ডিকেটের জাল পশ্চিমবঙ্গের আসানসোল, ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়েও বিস্তৃত রয়েছে। খুন, ডাকাতি-সহ বিভিন্ন অপরাধের চুক্তি নিতেন কুন্দন। তার পর চুক্তি অনুযায়ী দুষ্কৃতীদের জোগাড় করে এক জায়গায় জড়ো করে সেই সব ‘অ্যাসাইনমেন্টে’ পাঠাতেন। রাজু, রিক্কি এবং মণিকান্তকেও ডাকাতির কাজে নিয়োগ করেছিলেন কুন্দন।

পুলিশ জানিয়েছে, আসানসোল ছাড়াও এ রাজ্যে আরও তিনটি সিন্ডিকেট রয়েছে কুন্দনের। সেই সিন্ডিকেট কোথায় কোথায় সক্রিয় তা এখন খতিয়ে দেখা হচ্ছে। রানাঘাট পুলিশ জেলা সুপার কে কান্নন বলেন, “ধৃতদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু সূত্র পাওয়া গিয়েছে, যেগুলি এই ডাকাতি ছাড়াও অন্য ঘটনার সঙ্গে যুক্ত। তবে তদন্তের স্বার্থে সব প্রকাশ্যে আনা সম্ভব নয়।”

পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশের একটি ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন কুন্দন। সেই ঘটনায় মধ্যপ্রদেশ পুলিশের একটি দল ইতিমধ্যেই রানাঘাটে এসে পৌঁছেছে। এ ছাড়াও ২০২১ সালে আসানসোলে একটি খুনের সুপারি নিয়েছিলেন কুন্দন।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...