Monday, March 23, 2026

সুখবর! এবার বাড়ি বসেই দাখিল করা যাবে লাইফ সার্টিফিকেট

Date:

Share post:

অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য সুখবর! এবার বাড়ি বসেই দাখিল করা যাবে ‘লাইফ সার্টিফিকেট’। স্মার্ট ফোন (Smart Phone) থাকলেই এই সুবিধা নিতে পারবেন পেনশনভোগীরা। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর। রাজ্য সরকারের (State Government) সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে। এর জন্যু প্রয়োজন স্মার্ট ফোন।

নবান্ন সূত্রে খবর, নতুন পদ্ধতি ছাড়াও চালু থাকছে আগের দুই পদ্ধতিও। প্রথমত, পেনশনার বা ফ্যামিলি পেনশনার নিজে অথবা তাঁর কাছের আত্মীয় একজনকে ব্যাঙ্ক অথবা ট্রেজারি অফিসে লাইফ সার্টিফিকেটের ফিজিক্যাল বা হার্ড কপি জমা করতে হয়। দ্বিতীয়ত, পেনশনার অথবা ফ্যামিলি পেনশনারকে বায়োমেট্রিক ডিভাইসের সুবিধাযুক্ত ট্রেজারি অফিস অথবা ব্যাঙ্কে গিয়ে জীবন প্রমাণ পোর্টালে তথ্যক জমা করতে হয়। এই দুটির মধ্যে যেকোনও একটি পদ্ধতি বেছে নিয়ে লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন রাজ্য সরকারের পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা।

Related articles

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...