Saturday, June 20, 2026

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক, সতর্কতায় নোটিশ জারি শীর্ষ আদালতের

Date:

Share post:

হ্যাকারদের নজর এবার সুপ্রিম কোর্টের উপর! দেশের শীর্ষ আদালতের অফিসিয়াল ওয়েবসাইট পর্যন্ত জাল করা হয়েছে। এই মর্মে পাবলিক নোটিশ ইস্যু করল সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি। শীর্ষ আদালতের ওয়েবসাইটের কোনও তথ্য নিয়ে যাতে হ্যাকারদের খপ্পরে মানুষ না পড়ে সে কারণে এই নোটিশ জারি করা হয়েছে।

আজ, বৃহস্পতিবার সকালে শীর্ষ আদালতের তরফে জারি করা ওই নোটিশে জানানো হয়েছে, ব্যক্তিগত তথ্য হাতানোর জন্য সুপ্রিম কোর্টের জাল ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইট থেকে লিংক পাঠানো হচ্ছে। সেই লিংকে ক্লিক করলেই বিপদে পড়তে পারেন সাধারণ মানুষ। ওই নোটিশে আরও জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের কোন ওয়েবসাইটের তরফ থেকে কখনই কোনও ব্যক্তির কাছ থেকে তাঁর ব্যক্তিগত তথ্য যেমন পরিচয় পত্র, ব্যাংক সংক্রান্ত তথ্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের তথ্য ইত্যাদি চাওয়া হয় না।

এছাড়াও সুপ্রিম নোটিশে উল্লেখ করা হয়েছে, কেউ যদি ভুল করেও ওই জাল ওয়েবসাইটে ঢুকে পড়েন সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে তৎক্ষণাৎ তাঁর ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, বা ই-মেইল ইত্যাদির পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্তের জন্য বিভিন্ন তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে ওই নোটিশে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...