Friday, June 26, 2026

পুজোর পরই সরকারি হাসপাতালে আসছে রোবোটিক অস্ত্রোপচারের যন্ত্র

Date:

Share post:

আর অপেক্ষা করতে হবে না বেসরকারি হাসপাতালের জন্য। এ বার সরকারি হাসপাতালেই বিনা পয়সায় মিলবে রোবটের মাধ্যমে অস্ত্রোপচারের সুবিধা। পুজোর পরই আসতে চলছে ওই যন্ত্র।ইতিমধ্যেই সেটি কেনার জন্য দরপত্র ডেকেছে স্বাস্থ্য দফতর। এসএসকেএমেই মিলবে এই যন্ত্রের সাহায্যে অস্ত্রোপচারের সুযোগ। পশ্চিমবঙ্গে এই রোবোটিক সার্জারির সূচনা হলে পূর্ব ভারতে তা হবে প্রথম সরকারি হাসপাতাল। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করতেই এমন নজির গড়তে চলেছে রাজ্য।

আরও পড়ুনঃরাজ্য সরকারের উদ্যোগে এসএসকেএম-এ স্পোর্টস মেডিসিন সেন্টার 
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বছর দেড়েক আগে থেকেই রোবোটিক সার্জারির বিষয়ে চিন্তাভাবনা শুরু করেন এসএসকেএম কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি মিলতেই কয়েক মাস ধরে তৈরি করা হয় ওই অস্ত্রোপচারের পরিকাঠামো। হাসপাতালের মেন ব্লকের উল্টো দিকে বহির্বিভাগ ভবনের পাঁচতলায় তৈরি হয়েছে নতুন ওটি-কমপ্লেক্স। সেখানেই হবে রোবোটিক সার্জারি। এসএসকেএমের কর্তারা ও ইউরোলজির প্রধান চিকিৎসক দিলীপ পাল, শল্য চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার, স্ত্রীরোগের প্রধান চিকিৎসক সুভাষ বিশ্বাসেরা পিজিআই-চণ্ডীগড়ে গিয়ে রোবোটিক সার্জারির বিষয়টি পর্যবেক্ষণ করে আসেন। মিলেছে প্রশিক্ষণও।
জানা যাচ্ছে, যন্ত্রের দাম পড়বে ১০-১২ কোটি টাকা। দেশীয় প্রযুক্তিতে তৈরি ওই রোবোটের মাধ্যমে ইউরোলজি, শল্য, স্ত্রীরোগ ও ক্যানসার শল্য বিভাগ অস্ত্রোপচার করবে। দরপত্রে অংশ নেওয়া যে সংস্থার মাধ্যমে রোবোট কেনা হবে, তাদের তরফে প্রশিক্ষকেরা এসে পিজির সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকদের প্রশিক্ষণ দেবেন। চিকিৎসকেরা জানাচ্ছেন, সরকারি হাসপাতালে রোবোটিক সার্জারি চালু হলে, নতুন দিগন্ত খুলে যাবে। অতি সূক্ষ্ম অস্ত্রোপচারও সহজে করা যাবে।
পিজি যে যন্ত্র কেনার চেষ্টা করছে, তাতে ইউএসজি এবং সিটি স্ক্যানও করা যাবে। যাতে অস্ত্রোপচারের সময়েই রোগীর সংশ্লিষ্ট অঙ্গপ্রত্যঙ্গের পরীক্ষা করা যায়। পিজিতে রোবোটিক সার্জারি চালুর বিষয়ে ইতিমধ্যেই ইউরোলজির প্রধান চিকিৎসককে চেয়ারম্যান করে কমিটি গঠন করা হয়েছে। সেখানে শল্য, স্ত্রীরোগ বিভাগের চিকিৎসকেরাও রয়েছেন।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...