Saturday, June 20, 2026

শুক্রবার থেকে রাজ্যে ফের দুয়ারে সরকার, থাকছে নয়া চমক!

Date:

Share post:

বাংলার মানুষের কাছে সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্প চালু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাত পোহালেই সপ্তম দফার দুয়ারে সরকারের শিবির। আগামিকাল অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দুই ধাপে চলবে এই শিবির। প্রথম ধাপে অর্থাৎ আগামিকাল থেকে ১৬ তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি শিবিরগুলিতে আবেদনপত্র জমা নেওয়ার কাজ হবে। তারপর ১৮ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত চলবে দ্বিতীয় দফা অর্থাৎ পরিষেবা প্রদান পর্ব। এই পর্যায়ে রাজ্য জুড়ে মোট ৫ লাখ শিবিরের ব্যবস্থা করা হচ্ছে। এবারে আরও চারটি পরিষেবাকে সংযুক্ত করা হয়েছে।

২০২০ সালের ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছিল এই প্রকল্প। এখনও পর্যন্ত সাড়ে ৯ কোটিরও বেশি মানুষের আবেদন জমা পড়েছে দুয়ারে সরকারের বিভিন্ন শিবিরগুলিতে। এবারের জন্য স্থায়ী শিবিরের পাশাপাশি ভ্রাম্যমান শিবিরের বন্দোবস্তও করা হচ্ছে। সপ্তম পর্যায়ে চারটি পরিষেবাকে সংযুক্ত করা হয়েছে যার মধ্যে রয়েছে বার্ধক্য ভাতা(Old age pension), পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ (Registration of migrant workers), উদ্যম পোর্টালে নাম নথিভুক্তকরণ এবং হস্তশিল্পী ও তাঁতশিল্পীদের (Handicrafts and weavers) নাম তালিকাভুক্তিকরণ।গোটা বিষয়টির তদারকির দায়িত্বে থাকবেন ৪১ সিনিয়র আইএএস অফিসার ।সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার প্রকল্পের জন্য ১৭টি পৃথক নোডাল বিভাগ করা হয়েছে।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...