Saturday, April 4, 2026

কলেজ নির্বাচনে ল.ড়বে সব রাজনৈতিক দল!পুজোর পরেই বিল সংশোধন, জানালেন শিক্ষামন্ত্রী 

Date:

Share post:

রাজ্যে কলেজ নির্বাচনে (College Election) রাজনৈতিক লড়াই বন্ধ করে অরাজনৈতিক ছাত্র কাউন্সিল তৈরির আইন তৈরি করা হয়েছিল। ২০১৭ সালের সেই বিল এবছর পুজোর পরেই বিধানসভায় আনা হবে সংশোধনের জন্য। এবার থেকে সব রাজনৈতিক দল কলেজ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, বৃহস্পতিবার জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এই বিষয়ে তাঁকে মুখ্যমন্ত্রী (CM) নির্দেশ দিয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘‘আমরা ২০১৭ সালের বিলটা যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভায় নিয়ে আসব এবং পুজোর পরে দফায় দফায় শান্তিপূর্ণ ও রক্তপাতহীন নির্বাচন করতে চাই।’’

রাজ্যের বিভিন্ন কলেজে ছাত্র সংসদ নির্বাচন (Student council election in college) নিয়ে আর কোন জটিলতা চায় না বাংলার সরকার (Government of West Bengal)। দিন কয়েক আগেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মমতা বলেন, ‘‘আপনারা যদি শান্তিপ্রিয় ভাবে নির্বাচনটা করতে পারেন তা হলে আমি জেলায় জেলায় নির্দেশ দিয়ে দেব।’’ ২০১৭ সালের জানুয়ারি মাসে শেষ বার রাজ্যে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ ভোট হয়েছিল। সেই সময়ে রাজ্যের অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়েই ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ। এবার রাজ্যের সব কলেজে নির্বাচন হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করা হবে বলে বৃহস্পতিবার জানান শিক্ষামন্ত্রী (Minister of Education) ।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...