Monday, April 6, 2026

ধরাশায়ী রানাঘাটের ডাকাতদল, পুলিশ দিবসে সংবর্ধিত ASI রতন রায়

Date:

Share post:

রানাঘাটের দুঃসাহসিক ডাকাতদলকে ধরাশায়ী করে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন রানাঘাট থানার (Ranaghat Police Station) এএসআই রতন রায় (Ratan Roy)। প্রায় ৫০০ মিটার ধাওয়া করে চার সশস্ত্র ডাকাতের দিকে গুলি করেন তিনি। দুই ডাকাত সেই আঘাতে জখম হন। পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন আরও এক জন। এখনও পর্যন্ত এই নিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুধু তাই নয় কোটি টাকার লুঠের গয়না-সহ নগদ টাকা এবং মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ। এহেন অফিসার পুলিশ ডিপার্টমেন্টের গর্ব বটে। তাই পুলিশ দিবস (Police Day)উপলক্ষ্যে তাঁকে সংবর্ধিত করা হল।

জেলা পুলিশ সুপার কে কান্নান জানান, রতনের কাজ গোটা পুলিশ ডিপার্টমেন্টকে গর্বিত করেছে। তাই এই সম্বর্ধনা প্রদান। তিনি বলেন, ” ওঁর এই কাজ অন্যান্য পুলিশ অফিসার এবং কর্মীকে উৎসাহিত করবে।” উচ্ছ্বসিত রতন বলছেন,যে কোন পুরস্কার, “সংবর্ধনা ভাল কাজ করতে উৎসাহিত করে, অনুপ্রেরণা দেয়। সম্মানিত হয়ে ভাল লাগছে।”

 

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...