Wednesday, June 24, 2026

‘তাজ হোটেল উড়িয়ে দেব’ হু*মকি ফোন পেয়েই মুম্বইজুড়ে জারি হাই অ্যালার্ট! 

Date:

Share post:

‘উড়িয়ে দেব তাজ হোটেল’, ঠিক এমন হুমকি দিয়েই ফোনের ওপার থেকে ভেসে এল এক যুবকের গলা। শুক্রবার সকালে মুম্বই পুলিশের মেন কন্ট্রোল রুমে এমন ফোনের জেরে চূড়ান্ত সতর্কতা জারি করেছে পুলিশ। শুরু হয়েছে তল্লাশি। মুহূর্তে কড়া সতর্কতা জারি করা হয়।

আরও পড়ুনঃ লোকসভার আগে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট-ই অ্যাসিড টেস্ট INDIA জোটের
মুম্বই পুলিশ তরফে খবর,মুম্বই পুলিশের প্রধান কন্ট্রোল রুমে ফোন করেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তাঁর দাবি, সমুদ্র পেরিয়ে ভারতে ঢোকার পরিকল্পনা করছে দুই পাক জঙ্গি। সমুদ্রপথেই মুম্বই পৌঁছবে তারা। শহরের বিখ্যাত তাজ হোটেল উড়িয়ে দেওয়ার লক্ষ্যেই মুম্বই আসছে দুই পাক জঙ্গি। পুলিশ কর্তাদের প্রশ্নের মুখে ওই ব্যক্তি জানান, তাঁর নাম মুকেশ সিং।
এই ফোন পেয়েই সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুলিশ। তাতেই জানা যায়, ভুয়ো পরিচয় দিয়ে ফোন করেছেন ওই ব্যক্তি। আসলে তাঁর নাম জগদম্বা প্রসাদ সিং। ৩৫ বছর বয়সি জগদম্বা আদতে উত্তরপ্রদেশের গোন্ডা এলাকার বাসিন্দা। তবে বর্তমানে মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় থাকেন তিনি। জগদম্বার ফোনকে অবশ্য যথেষ্ট গুরুত্ব দিয়েই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
প্রসঙ্গত, প্রায় দেড় যুগ আগে ২০০৮ সালের নভেম্বরের অভিশপ্ত সেই রাতের ভয়াবহ স্মৃতি আজও দগদগে৷ পাকিস্তান থেকে জলপথে মুম্বইয়ে ঢুকে ১০টিরও বেশি জায়গায় হামলা চালায় জঙ্গিরা৷ পাকিস্তানের সন্ত্রাসবাদী জঙ্গি হামলায় রক্তে ভিজেছিল বাণিজ্যনগরী মুম্বই৷ ২৬ থেকে ২৯ নভেম্বর, টানা তিন দিন ধরে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ১৬৪ জন৷ আহত হন অন্তত ৩০৮ জন৷ ফলে এখনও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন নিহতর পরিজনেরা ও আহতরা৷ স্বাভাবিকভাবেই হুমকি ফোনকে ঘিরে মুম্বইজুড়ে বাড়তি সতর্কতা জারি করেছে পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...