Thursday, June 25, 2026

র.ক্ত পরীক্ষা করালেন অসু*স্থ দেব, বন্ধ ‘প্রধান’-এর শুটিং

Date:

Share post:

গুরুতর অসুস্থ টলিউড সুপারস্টার দেব (Dev)। গতকাল ছিল ‘ প্রধান’ (Pradhan) সিনেমার শুটিংয়ের প্রথম দিন। সেইমতো গোটা টিম আপাতত উত্তরবঙ্গে। দুদিন আগেই পৌঁছে যান তারকা সাংসদ। এই সিনেমায় রয়েছে বিধায়ক সোহমও। দীর্ঘ আট বছর আবারও পর্দায় ফিরছে দেব-সোহম জুটি। বৃহস্পতিবার সকালে ডুয়ার্সে পৌঁছে যান পরাণ বন্দ্যোপাধ্যায়ও (Paran Banerjee)। আসন্ন ক্রিসমাসে মুক্তি পাবে এই ছবি। ‘ টনিক’ জুটির ম্যাজিক ফেরার অপেক্ষায় ফ্যানেরা। কিন্তু প্রথম দিনের শুটিং শুরু হতেই অসুস্থ দেব। ইনস্টা স্টোরিতে প্রধানের চিত্রনাট্য শেয়ার করে অভিনেতা লিখেছেন, “প্রধান, নো মোর ফিয়ার, কিন্তু শ্যুটের প্রথমদিনেই আমি জ্বরে কাবু”। সন্ধে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগের থেকে অনেকটা সুস্থ হলেও রক্ত পরীক্ষা করিয়েছেন দেব।

প্রিয় তারকার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই মন খারাপ অনুরাগীদের। সকলেই দেবের সুস্থতা কামনা করছেন। দেব, সোহম, সৌমিতৃষা, পরাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই সিনেমায় দেখা যাবে, অম্বরীশ ভট্টাচার্য, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, কাঞ্চন মল্লিকদের। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাবিত্রী চট্টোপাধ্যায় । তিনিও কিছুদিনের মধ্যেই উত্তরবঙ্গে পৌঁছবেন বলে খবর। প্রধান সিনেমায় দেবের বিপরীতে মিঠাইরানিকে দেখার জন্য যেমন উদগ্রীব দর্শক, তেমনই সোহমও এই ছবির অন্যতম আকর্ষণ।

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...