Wednesday, April 8, 2026

পরীক্ষা কেন্দ্রে মর্মা.ন্তিক পরিণতি ছাত্রের, হতবাক অধ্যাপক থেকে সহপাঠীরা

Date:

Share post:

পরীক্ষা দিতে এসে পরীক্ষা কেন্দ্রেই মৃত্যু হল এক ছাত্রের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া কলেজে (Uttarpara Collage)। রিষড়া ছাই রোড এলাকার বাসিন্দা রাহুল ঠাকুর (Rahul Thakur)। রিষড়া বিধান কলেজের দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্র বিজ্ঞান (Political Scicence) বিভাগের ছাত্র রাহুল। শনিবার, তাঁর রাষ্ট্র বিজ্ঞান পরীক্ষার সিট (Seat) পড়েছিল উত্তরপাড়া প্যারীমোহন কলেজে। রিষড়া থেকে সকালে উত্তরপাড়া কলেজে পরীক্ষা দিতে আসেন রাহুল। এরপর পরীক্ষা চলাকালীন অসুস্থ বোধ করায় দ্রুত তাঁকে গাড়ি করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান উত্তরপাড়া কলেজের অধ্যক্ষ ডক্টর সুদীপ চক্রবর্তী। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এই বিষয়ে সুদীপ চক্রবর্তী বলেন, এদিন কলেজে রাষ্ট্র বিজ্ঞান পরীক্ষা ছিল। আর রিষড়া কলেজের ছাত্র রাহুল ঠাকুর তাঁদের কলেজে পরীক্ষা দিতে এসেছিলেন। এরপর পরীক্ষা (Examination) চলাকালীন রাহুল অসুস্থ বোধ করায় কলেজের অন্যান্য শিক্ষকরা তাঁকে অধ্যক্ষের গাড়ি করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা পরীক্ষা করে ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। রাহুল অসুস্থ বোধ করার পর শিক্ষকরা তাঁকে অসুস্থতার কারণ জানতে চাইলে তিনি জানান, তাঁর বাইপাস সার্জারি হয়েছে। কিন্তু হঠাৎ কী কারণে মৃত্যু হলো সেটা এখনও স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে উত্তরপাড়া থানার পুলিশ। ছাত্র মৃত্যুর ঘটনায় মৃত ছাত্রের পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...