Saturday, June 20, 2026

বাজ পড়ে বি.পত্তি! কলকাতায় ম.র্মান্তিক পরিণতি কলেজ পড়ুয়ার

Date:

Share post:

কলকাতায় (Kolkata) বাজ পড়ে মৃত্যু হল এক কলেজ পড়ুয়ার (College Student)। রিজেন্ট পার্ক থানার (Regent Park Police Station) অন্তর্গত আনন্দপল্লির ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বৃষ্টির সময় ছাদে গিয়েছিলেন ওই যুবক। তখন আচমকাই বাজ পড়ে। পরে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন। ঘূর্ণাবর্তের জেরে শনিবার বেলা বাড়তেই আকাশের মুখ ভার। যার জেরে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ঝমঝমিয়ে নামে বৃষ্টি। পাশাপাশি বেশ কিছু জায়গায় ঘনঘন বাজ পড়ার খবরও সামনে এসেছে। তার জেরেই রিজেন্ট পার্ক এলাকায় বাজ পড়ে মৃত্যু হল যুবকের। মৃত ছাত্রের নাম কৌশিক কর (Kaushik Kar)। বয়স ২৪ বছর।

কলকাতার এক কলেজে বিবিএ-র ছাত্র ছিল কৌশিক। পরিবারের সূত্রে খবর, শনিবার সকালে জিমে গিয়েছিল কৌশিক। জিম থেকে ফিরে প্রচণ্ড গরমে অস্বস্তি হচ্ছিল তাঁর। আর সেকারণেই বৃষ্টিতে ভিজতে ছাদে যায় সে। তখনই বাজ পড়ে অঘটন ঘটে। তড়িঘড়ি কৌশিককে হাসপাতালে নিয়ে গেলেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া। মাত্র বছর চব্বিশের পড়ুয়ার এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না কেউই।

তবে শনিবার শুধু কলকাতাতেই নয়, দক্ষিণ ২৪ পরগণাতেও ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী মঙ্গলবার ঘূর্ণাবর্তের প্রভাবে তৈরি হতে পারে নিম্নচাপ। সেকারণে শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই আবহাওয়ার এই পরিবর্তন বলে খবর।

 

 

 

 

 

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...