Tuesday, June 23, 2026

পাখির চোখ মধ্যপ্রদেশ, INDIA জোটের পরবর্তী বৈঠক হতে পারে ভোপালে

Date:

Share post:

পাটনা, বেঙ্গালুরু, মুম্বইয়ের পর এবার ভোপালে বৈঠকে বসতে চলছে কেন্দ্রের নরেন্দ্র মোদি বিরোধী INDIA জোট! অসমর্থিত সূত্রে খবর, ভোপালে চতুর্থ দফা বৈঠকে বসতে চায় INDIA জোটের নেতৃত্ব। যা রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

চলতি বছরের নভেম্বর মাসেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগেই ভোপালে বিরোধী জোটের মেগা বৈঠক হলে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। লোকসভা ভোটের আগে মধ্যপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। কর্ণাটকের পর এই পাঁচ রাজ্যের ভোটে বিজেপিকে ধরাশায়ী করতে পারলে লোকসভার আগে INDIA জোট অনেকটাই সুবিধাজনক জায়গায় থাকবে।

মুম্বইয়ে INDIA জোটের বৈঠকেই ঠিক হয়েছিল এখন থেকেই সর্বভারতীয় পর্যায়ে আন্দোলনমুখী হবে জোটের শরিক দলগুলি। তারই অঙ্গ হিসেবে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপিকে চাপে ফেলতে মহাজোটের চতুর্থ বৈঠকের স্থান হিসেবে ভোপালকেই পছন্দ INDIA জোট শরিকদের।

আরও পড়ুন- ডিগ্রি ও অস্থায়ী শংসাপত্রে আধার নম্বর নয়, বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ UGC’র

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...