Friday, June 26, 2026

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন প্রধানমন্ত্রী হাসিনার, রবিতেই শুরু যান চলাচল

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বহু প্রতীক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (Dhaka Elevated Expressway) শুভ উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Seikh Haseena)। রাজধানী শহরের যানজট কমাতেই এই মহান উদ্যোগ। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে কাওলায় বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন করেন। এদিন এক্সপ্রেসওয়ের প্রথম যাত্রী হিসেবে টোল দিতে দেখা যায় প্রধানমন্ত্রী হাসিনাকে। রবিবার সকাল ৬টা থেকে এই এক্সপ্রেসওয়েতে শুরু হবে যান চলাচল।

এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে শনিবার শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে একটি সমাবেশেরও আয়োজন করা হয়। যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গিয়েছে, এক্সপ্রেসওয়ে নির্মাণে মোট ১৩ হাজার ৮৫৭ কোটি টাকা খরচ হয়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাবে। পাশাপাশি গাড়ি ওঠানামার জন্য থাকছে ২৭ কিলোমিটার দীর্ঘ ৩১টি র‍্যাম্প। পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঘণ্টায় ৬০ কিলোমিটার এবং র‍্যাম্পে ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিতে যান চলতে পারবে।

এছাড়াও এক্সপ্রেসওয়েতে বাইক, অটো চলাচল করতে পারবে না। যানবাহনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। ঢাকা শহরের যানজট কমাতে যে দুটি এক্সপ্রেসওয়ে তৈরি করা হচ্ছে তার মধ্যে একটি। তবে এক্সপ্রেসওয়ের বাকি আট কিলোমিটারের নির্মাণ আগামী বছরের জুনের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছে সরকার।

 

 

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...