Monday, April 6, 2026

Delhi: ম.র্মান্তিক! ৮৫ বছরের বৃদ্ধাকে ধ.র্ষণের অভিযোগ দিল্লিতে, দায়ের অভিযোগ

Date:

Share post:

ফের মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল রাজধানী দিল্লি! রাজধানী ক্রমশই হয়ে উঠেছে অপরাধের আঁতুরঘর। নারী নির্যাতন বা মহিলাদের শ্লীলতাহানি এখন রোজনামচা। দিল্লি পুলিশের ভূমিকা এবং রাজধানীতে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। এবার দিল্লির নেতাজি সুভাষ প্লেসে ঘরে ঢুকে পঁচাশি বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এল। ধর্ষণ করেই ক্ষান্ত হয় নি, বৃদ্ধাকে মারধর করে তাঁর ঠোঁট ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়। গুরুতর জখম অবস্থায় আপাতত বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালের বিবরণ অনুযায়ী, বৃদ্ধ মহিলার গোপনাঙ্গ ও মুখে গুরুতর আঘাত লেগেছে।

পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানিয়েছে, আঠাশ বছরের আকাশ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোর ৪টের সময় ওই যুবক যখন বৃদ্ধার বাড়িতে যায় তখন বৃদ্ধা ঘুমোচ্ছিলেন। বৃদ্ধাকে ধর্ষণ করে সে। বৃদ্ধা চিৎকার করতে গেলে তাঁকে মারধর করে খুনের চেষ্টা করা হয়। বৃদ্ধার ঠোঁট ব্লেড দিয়ে কেটে দেয় ওই যুবক। এরপর পালিয়ে যায় অভিযুক্ত। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৎপর হয় পুলিশ। দিল্লি পুলিশ তরফে খবর, কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

এই মর্মে, দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল টুইটারে লিখেছেন, “অত্যন্ত লজ্জাজনক এই ঘটনা। রাজধানীতে এক বৃদ্ধার বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করা হচ্ছে। এর থেকে লজ্জাজনক ঘটনা আর কী হতে পারে। নির্যাতিতার সঙ্গে দেখা করে শিউরে উঠেছি। ৪ মাসের শিশুই হোক বা ৮৫ সালের বৃদ্ধা, আজ সকলেই লালসার শিকার হচ্ছে।”

আরও পড়ুন- ফের বাংলার মুকুটে জোড়া পালক! কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছে দেশের সেরা ‘স্মার্ট সিটি’ নিউটাউন

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...