Monday, April 6, 2026

অনুশীলনে চোট বিরাটের, পাকিস্তানের বিরুদ্ধে কী অনিশ্চিত কোহলি?

Date:

Share post:

আজ এশিয়া কাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম‍্যাচে ভারতের সামনে পাকিস্তান। তবে এই ম্যাচে নামার আগে কিছুটা চিন্তায় ভারতীয় দল। গতকাল অনুশীলনে চোট পেয়েছেন ভারতের রান মেশিন বিরাট কোহলি। এরপরই প্রশ্ন ওঠে তিনি কি খেলতে পারবেন পাকিস্তানের বিরুদ্ধে? যদিও জানা যাচ্ছে চোট গুরুতর নয়।

ভারতীয় দলের অন্যতম সেরা ভরসা বিরাট।তবে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে সেই কোহলি এবার চোটের কবলে পড়লেন। যদিও সেই চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে। জানা যাচ্ছে, বিরাট নেটে অনুশীলন করার সময় চোট পান। টিম ইন্ডিয়ার পেস বোলার মহম্মদ সিরাজের একটা আচমকা বাউন্সার বিরাটের গায়ে এসে লাগে। এরপর যদিও থাম্বস আপ দিয়ে বিরাট জানিয়ে দেন তিনি ঠিক আছেন। যদিও এরপর আর নেটে ব্যাট হাতে দেখা যায়নি কিং কোহলিকে। মনে করা হচ্ছে, বিরাটের এই চোট খুব একটা গুরুতর নয়। ম্যাচের আগে তিনি আর কোনও ঝুঁকি নিতে চাননি। আর সেকারণেই তিনি অনুশীলনের মাঝপথে নেট ছেড়ে বেরিয়ে যান। এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও এ ব্যাপারে এখনও কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।ভারতীয় সমর্থকদের আশা ম্যাচে ফিট হয়েই নামবেন বিরাট।

এদিকে শনিবার অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে বিরাট। সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙার পথে রয়েছেন তিনি। ১৩ হাজার রান থেকে আর একটু দূরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ১০২ রান করলে বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে ১৩ হাজার ওয়ান ডে রানের গণ্ডি ছুঁয়ে ফেলবেন কিং কোহলি। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন কেবল সচিন তেন্ডুলকর, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং ও সনৎ জয়সূর্য।

আরও পড়ুন:ভারত-পাকিস্তান ম‍্যাচে বৃষ্টির সম্ভাবনা, ভেস্তে গেলে খেলা কি হবে? কী বলছে নিয়ম?

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...