Friday, June 26, 2026

মণিপুরের পুনরাবৃত্তি রাজস্থানে? বিব.স্ত্র করে গ্রামে ঘোরানো হল আদি.বাসী মহিলাকে!

Date:

Share post:

যে দেশের মহিলারা আজ মহাকাশে পৌঁছে যাচ্ছেন, সেই দেশে বারবার মহিলাদের নগ্ন করে রাস্তার ধারে কিংবা গ্রামের সকলের মাঝে অপমান করা হচ্ছে। ৭৬ বছরের স্বাধীন ভারতবর্ষের এই ছবি প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগে মণিপুরের(Manipur ) দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর ছবি ভিডিও নিয়ে উত্তাল হয়েছিল দেশ। এবার সেই একই ঘটনা রাজস্থানে (Rajasthan) ।আর এই ঘটনা ঘটাল ওই মহিলার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। সেই চরম অমানবিক ঘটনার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল। আদিবাসী মহিলার সঙ্গে এহেন আচরণের তীব্র নিন্দা করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী (CM of Rajasthan)।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রাজস্থানের প্রতাপগড়ের বাসিন্দা ২১ বছর বয়সি এক আদিবাসী মহিলাকে মারধর করে, বিবস্ত্র অবস্থায় গ্রামে ঘোরানোর অভিযোগ উঠেছে তাঁরই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবার সূত্রে খবর পরকীয়া সন্দেহের জেরেই এমন ঘটনা। এই ঘটনায় ইতিমধ্যে ৩ জনকে আটক করা হয়েছে এবং কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...