Saturday, June 6, 2026

ভারত-পাক মহারণে কে এগিয়ে? কী বললেন মহারাজ?

Date:

Share post:

আর মাত্র কয়েকটা ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু এশিয়া কাপের হাইভোল্টেজ ম‍্যাচ। আজ এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি রোহিত শর্মার ভারত। শনিবারের এই মহারণের আগে এই ম্যাচ নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের মতে পাকিস্তান বেশ শক্তিশালী প্রতিপক্ষ হলেও, এই ম্যাচে এগিয়ে ভারতই। পাশাপাশি এও জানিয়ে রাখলেন, চোট সারিয়ে ফেরা যশপ্রীত বুমরাহর বোলিং দেখার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

ভারত-পাক ম‍্যাচ নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”দুই দলই খুব শক্তিশালী। ভারতের যেমন রোহিত শর্মা, বিরাট কোহলি রয়েছেন তেমনি পাকিস্তানের বাবর আজমও কিন্তু দারুণ ফর্মে। ফলে লড়াই বেশ কঠিন হবে।” যদিও এশিয়া কাপের এই মহারণে ভারতীয় দলকেই এগিয়ে রাখছেন বাংলার মহারাজ। তিনি বলেন, “এশিয়া কাপে বারেবারেই ভারত বেশ ভালো খেলে। সেই জন্যই এই ম্যাচে রোহিতরা এগিয়ে। যদিও, খাতায় কলমে বিচার করে এই ম্যাচ কেমন হবে তা বলা যায় না। ম্যাচের দিন যারা ভালো খেলবে তারাই জিতবে।”

চার নম্বরে কে ব্যাট করবেন তা নিয়ে বেশ বিতর্ক হচ্ছে ভারতীয় ক্রিকেটে। ক্যাপ্টেন রোহিত শর্মা নিজেই এই বিতর্ক উস্কে দিয়েছেন। যদিও সৌরভ মনে করেন, চিন্তার কারণ নেই। তিনি বলেন, “চার নম্বরের জন্য অনেক বিকল্প রয়েছে। এটা রোহিত, আর দ্রাবিড় ঠিক করবে। আমি দলের সঙ্গে নেই তাই এই ব্যাপারে কিছু বলব না।”

এদিকে চোট কাটিয়ে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন যশপ্রীত বুমরাহ। তাঁর আগুন ঝরানো বোলিং ভারত-পাকিস্তান ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করছেন মহারাজ। এশিয়া কপের আগে আয়ারল্যান্ড সফরে তাঁর নেতৃত্বেই জয় পেয়েছে ভারতীয় দল। এই নিয়ে সৌরভ বলেন, “বুমরাহর বোলিং দেখার জন্য মুখিয়ে রয়েছি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরেই দারুণ বল করেছে।” সবশেষে ভারতীয় দলকে ভয়ডরহীন ক্রিকেট খেলার পরামর্শই দিচ্ছেন সৌরভ। নিজেও মনে করেন, ভারতীয় দল ভয়ডরহীন ক্রিকেট খেললে সাফল্য পেতে পারে।

আরও পড়ুন:অনুশীলনে চোট বিরাটের, পাকিস্তানের বিরুদ্ধে কী অনিশ্চিত কোহলি?

 

 

 

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...