Monday, April 6, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) অবশেষে আশঙ্কাই সত‍্যি হল। বৃষ্টির জন‍্য ভেস্তে গেল এশিয়া কাপে ভারত পাকিস্তান ম‍্যাচ। প্রথমে ব‍্যাট করে ২৬৬ রান করে টিম ইন্ডিয়া। ভারতের ইনিংস শেষ হওয়ার পরে নামে বৃষ্টি। শেষমেশ বৃষ্টি না থামায় ম‍্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয় ম‍্যাচ অফিসিয়ালরা।

২) ধাক্কা খেল ভারতীয় টপ অর্ডার। সৌজন্যে শাহিন আফ্রিদি। একাই নিলেন চার উইকেট। ফিরিয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলি-রবিন্দ্র জাদেজা-হার্দিক পান্ডিয়াদের। চার উইকেট নিয়ে ভারতীয় দলের মেরুদন্ড ভেঙে দেন শাহিন আফ্রিদি।

৩) আজ ডুরান্ড কাপের ফাইনাল। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ফের ডার্বি। মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট। বড় ম‍্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।

৪) রবিবারের বড় ম‍্যাচে নামার আগে সর্তক লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। নিজেদের দল তৈরি হলেও স্পেনের কোচ অবশ্য মেনে নিয়েছেন, এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। কুয়াদ্রাতের কথায় মোহনবাগান ডার্বি হারের পর অনেক বদলে গিয়েছে।

৫) রবিবারের ডার্বি ম‍্যাচের আগে তাই কিছুটা স্বস্তি বাগান কোচ জুয়ান ফেরান্দো। তবে রবিবার কি ডার্বি জয়ে ফিরতে পারবে দল? নাকি পরপর ডার্বি হার। যদিও এসব নিয়ে ভাবছেন না বাগান কোচ। বরং ঘনঘন ম‍্যাচ খেলায় ফুটবলারদের ক্লান্তি ভাবাচ্ছে জুয়ানকে।

আরও পড়ুন:বৃষ্টির জন‍্য ভেস্তে গেল এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম‍্যাচ

 

 

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...