Friday, June 26, 2026

বৃষ্টির জন‍্য ভেস্তে গেল এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম‍্যাচ

Date:

Share post:

অবশেষে আশঙ্কাই সত‍্যি হল। বৃষ্টির জন‍্য ভেস্তে গেল এশিয়া কাপে ভারত পাকিস্তান ম‍্যাচ। প্রথমে ব‍্যাট করে ২৬৬ রান করে টিম ইন্ডিয়া। ভারতের ইনিংস শেষ হওয়ার পরে নামে বৃষ্টি। শেষমেশ বৃষ্টি না থামায় ম‍্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয় ম‍্যাচ অফিসিয়ালরা। পাকিস্তান ইনিংসের এক বলও হয়নি।

সম্ভাবনা ছিল ভারত-পাকিস্তান ম‍্যাচের দিন বৃষ্টি হওয়ার। তেমনটাই হল। ম‍্যাচে এদিন শুরুতে তাও খেলা যায়। টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে ২৬৬ রান করে টিম ইন্ডিয়া। ভারতের ইনিংস চলাকালীন বৃষ্টির জন‍্য দু’বার বন্ধ হয় ম‍্যাচ। তবে এদিন ব‍্যাট হাতে ব‍্যর্থ ভারতের টপ অর্ডার। শাহিন আফ্রিদির বলে একে একে ফেরেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ১১ রান করেন ভারত অধিনায়ক। ৪ রান করেন বিরাট। শভমন গিল করেন ১০ রান। ১৪ রান করেন শ্রেয়স আইয়র। পাক আক্রমণে ধুঁকতে থাকে ভারতের ব্যাটিং অর্ডার। কিন্তু  এরপর ভারতের স্কোর লাইন এগিয়ে নিয়ে যান ঈশান কিষাণ এবং হার্দিক পান্ডিয়া। দুই এই ব‍্যাট খাদের কিনারা থেকে টেনে তোলে ভারতকে। ঈশানের ৮২ রান এবং হার্দিকের ৮৭ রানের সৌজন্যে ২৬৬ রান করে টিম ইন্ডিয়া। পাকিস্তানের হয়ে চার উইকেট নেন শাহিন আফ্রিদি। এবং তিনটি করে উইকেট নেন নাসীম শাহ এবং হরিশ রৌফ।

এরপরই শুরু হয় বৃষ্টি। কখনও কমে বৃষ্টি, আবার কখনও বাড়ে। বৃষ্টি একটু ধরে এলে মাঠ পর্যবেক্ষণও করা হয়। যখন মনে করা হচ্ছিল ম্যাচ শুরু করা সম্ভব তখন ফের শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টি আর না থামায় ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করেন ম‍্যাচ অফিসিয়ালরা। আর এই ম্যাচ পরিত্যক্ত  হওয়ার ফলে দুই দলই এক পয়েন্ট করে পেল।

আরও পড়ুন:জ্বলে উঠলেন শাহিন, ভেঙে পরল ভারতের টপ অর্ডার, ৪ উইকেটের কোনটা সেরা? জানালেন পাকিস্তানের বোলার

 

 

 

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...