Friday, June 26, 2026

জাতীয় শিক্ষকের সম্মান পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের দুই শিক্ষক, কী তাঁদের পরিচয়

Date:

Share post:

শিক্ষক দিবসে জাতীয় শিক্ষকের সম্মান পেতে চলেছেন বাংলার দুই শিক্ষক রামকৃষ্ণ মাইতি (Ramkrishna Maity) ও মঙ্গলপ্রসাদ মাইতি (Mangolprasad Maity)। ২০১৫ সালে দু’জনেই রাজ্যের ‘শিক্ষারত্ন’ পুরস্কার পেয়েছিলেন। এবার আসছে জাতীয় সম্মান।

পশ্চিম মেদিনীপুর জেলার দুই শিক্ষক রামকৃষ্ণ ও মঙ্গলপ্রসাদ। নারায়ণগড়ের কুশবসান হাইস্কুলের শারীরশিক্ষার শিক্ষক রামকৃষ্ণ মাইতি। মঙ্গলপ্রসাদ মাইতি পড়ান গড়বেতার সন্ধীপুর পঞ্চায়েতের রাজবল্লভপুর গড়বেড়িয়া প্রাথমিক স্কুলে। শিক্ষক দিবসে দিল্লিতে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেবেন তাঁরা। অগাস্টই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চিঠি দিয়ে পুরস্কারের কথা তাঁদের জানানো হয়।

জেলা থেকে হাইস্কুলের শিক্ষক হিসাবে একমাত্র রামকৃষ্ণই এই পুরস্কার পাচ্ছেন। তিনি পুরস্কৃত হওয়ায় খুশির হাওয়া স্কুলে। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) অমর শীলের জানান, “এবার জেলা থেকে ১০ জনের নাম প্রস্তাব করা হয়েছিল। তাঁদের মধ্যে রামকৃষ্ণ মাইতি পুরস্কার পাচ্ছেন। আমরা গর্বিত।” পাশাপাশি, খুশি মঙ্গলপ্রসাদের গড়বেতার তাঁর স্কুলের পড়ুয়া ও সহকর্মীরা।

পুরস্কারের খবর পেয়ে কী বলছেন দুই শিক্ষক? মঙ্গলপ্রসাদ মাইতি জানিয়েছেন, পুরস্কারের ৫০ হাজার টাকা তিনি দেবেন স্কুলকে। শিক্ষক হিসেবে এ ভাবেই কাজে ব্রতী থাকবেন বলে জানিয়েছেন রামকৃষ্ণ মাইতি।

আরও পড়ুন- হস্টেলের ছাদ থেকে কীভাবে পড়লেন রীতি? বিশাখাপত্তনমে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ রাজ্য পুলিশের

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...