Friday, June 26, 2026

বিশ্বের আরও একটি দেশে ফের রাষ্ট্রপ্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

বিশ্বের আরও একটি দেশে ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রপ্রধান। এবার সিঙ্গাপুরে। পিপলস অ্যাকশন পার্টির (PAP) প্রাক্তন নেতা থারমান শানমুগারাতনাম সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন (Tharman Shanmugaratnam)। তিনি সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের জায়গায় সিংহাসনে বসবেন থারমান।

দীর্ঘ এক দশক পর শুক্রবার সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হল। আর এই নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পেয়ে দেশের শীর্ষ পদে আসীন হলেন থারমান। সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন থারমান। ৬৬ বছর বয়সি এই ভারতীয় বংশোদ্ভূত একাধারে রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ। আগামী ৬ বছর তিনি এই দায়িত্বে থাকবেন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। দু’দেশের সম্পর্ক আরও মজবুত করতে থারমানের সঙ্গে একসঙ্গে কাজ করতে উৎসুক হয়ে রয়েছেন বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদি।

আরও পড়ুন- জাতীয় শিক্ষকের সম্মান পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের দুই শিক্ষক, কী তাঁদের পরিচয়

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...