Friday, March 27, 2026

মদ বিক্রি করে সাত হাজার কোটি টাকার বেশি আয় আপ সরকারের

Date:

Share post:

দিল্লিতে আপ সরকারের আবগারি নীতি নিয়ে বিতর্ক চলছে।এর মাঝেই যে পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে তাতে জানা গিয়েছে, এক বছরে মদ বিক্রি করে সাত হাজার কোটি টাকার বেশি আয় হয়েছে দিল্লির আপ সরকারের। পরিসংখ্যান বলছে, গত এক বছরে প্রায় ৬১ কোটি বোতল মদ বিক্রি করেছে দিল্লি সরকার।দিল্লিতে বর্তমান আবগারি নীতি কার্যকর হয়েছে ২০২২ সালের ১ সেপ্টেম্বর থেকে। পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের ৩১ আগস্ট পর্যন্ত মদ থেকে দিল্লি সরকারের রাজস্ব বাবদ আদায় মোট ৭,২৮৫ কোটি টাকা। এর মধ্যে ভ্যাট রয়েছে ২,০১৩ কোটি টাকার।

উল্লেখ্য, দিল্লির আবগারি দফতরের দায়িত্বে ছিলেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করে সিবিআই।দিল্লির আবগারি নীতির বদল নিয়ে বিস্তর জলখোলার পর পদ্ধতিগত কিছু সমস্যার জন্য নতুন নিয়মে ৬৪৪ টি নতুন মদের দোকান খোলার পরও তা বাতিল করা হয় এবং পুরনো নিয়মই বজায় রাখা হয় দিল্লি আবগারি ক্ষেত্রে ।

 

 

 

Related articles

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...