Wednesday, June 24, 2026

‘পাকিস্তান যাও’! ক্লাসের মধ্যেই সা.ম্প্রদায়িক মন্তব্য কর্ণাটকের শিক্ষিকার

Date:

Share post:

এবার মুসলিম ছাত্রদের (Muslim Students) সরাসরি পাকিস্তানে (Pakistan) যেতে বলে রোষের মুখে পড়লেন এক স্কুল শিক্ষিকা। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই লিখিত অভিযোগ জমা পড়ার পর ওই শিক্ষিকাকে বদলি করে দেওয়া হয়েছে বলে খবর। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (Police)। দিন কয়েক আগেই যোগীরাজ্য উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফফরপুরের এক শিক্ষিকার নির্দেশে ৭ বছর বয়সি মুসলিম সহপাঠীকে একের পর এক থাপ্পড় কষিয়েছিল বন্ধুরা। সেই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল সারা দেশ। তারপরেই দিল্লির এক শিক্ষিকার কথা সামনে এসেছিল। অভিযোগ, সংখ্যালঘু ছাত্রদের উদ্দেশে তিনি বলেছিলেন, দেশ স্বাধীন হওয়ায় তাদের কোনও ভূমিকাই ছিল না। এবার একই রকমের একটি ঘটনা সামনে এল কর্নাটকে (Karnataka)।

কর্নাটকের শিবমোগ্গা জেলার ঘটনা। জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষিকার নাম মঞ্জুলা দেবী। তিনি রাজ্যেরই একটি সরকারি স্কুলে দীর্ঘ ন’বছর ধরে কন্নড় ভাষা পড়িয়েছেন। তবে এমন বিতর্কে জড়ানোর পর শিক্ষিকাকে অন্য স্কুলে বদলির সিদ্ধান্ত নেয় সে রাজ্যের শিক্ষা দফতর। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। শিবমগ্গা জেলার উর্দু ইনস্টিটিউশনের পঞ্চম শ্রেণির দুই মুসলমান ছাত্র ক্লাস চলাকালীন নিজেদের মধ্যে ঝগড়া করছিল। এতেই বেজায় ক্ষেপে গিয়ে কন্নড় ভাষার ওই শিক্ষিকা বলেন, ‘এটা হিন্দুদের দেশ। তোমরা পাকিস্তানে চলে যাও।’ জানা গিয়েছে, ওই শিক্ষিকা গত ২৬ বছর ধরে শিক্ষকতার কাজ করছেন।

এরপরই বাড়ি গিয়ে অভিভাবকদের পুরো ঘটনার কথা বলে ওই দুই ছাত্র। তারপরেই তাদের পরিবারের তরফে শিক্ষা দফতরে নালিশ জানানো হয়। সেই খবর পাওয়ার পরেই ব্লক শিক্ষা আধিকারিকের তরফে অন্য স্কুলে বদলি করে দেওয়া হয় ওই শিক্ষিকাকে। ইতিমধ্যেই বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ব্লক শিক্ষা আধিকারিক। সেই রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

 

 

 

 

 

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...