Wednesday, June 3, 2026

দিল্লিতে মোদি-হাসিনা বৈঠক, তিস্তা নিয়ে আলোচনা চায় ঢাকা

Date:

Share post:

আগামী সপ্তাহেই দিল্লিতে বসতে চলেছে জি ২০ বৈঠক। যেখানে যোগ দিতে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। সেখানে থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও(Sekh Hasina)। জানা গিয়েছে, এই বৈঠকের ফাঁকেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলচনায় বসতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গিয়েছে, এই দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তার(Tista) জল নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা করবেন বাংলাদেশের(Bangladesh) প্রধানমন্ত্রী(Prime Minister)।

রবিবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়ের সঙ্গে তিস্তার জল নিয়েও কথা হবে। বাংলাদেশের এজেন্ডায় তিস্তা থাকছে, জানিয়েছেন সে দেশের পররাষ্ট্রসচিব। প্রসঙ্গত, ১০ বছরের বেশি হয়ে গেল উত্তরবঙ্গের এই নদীর জল বাংলাদেশকে দেওয়া নিয়ে চুক্তি সম্পাদন আটকে আছে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, তিস্তার পাশাপাশি হাসিনা আসন্ন ভারত সফরে গঙ্গার জল বণ্টন নিয়েও আলোচনা চান। ১৯৯৬ সালে ভারত-বাংলাদেশের মধ্যে নতুন করে গঙ্গার জল বণ্টন চুক্তি হয়েছিল। সেই চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬-এ। ফলে ওই চুক্তি পুনর্নবীকরণের বিষয়টি ঢাকার অগ্রাধিকারের তালিকায় আছে। এখন থেকে আলোচনা শুরু না করা গেলে ২০২৬-এ চুক্তির মেয়াদ শেষের আগে সিদ্ধান্ত করা কঠিন হবে, মনে করছে হাসিনা সরকার। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদীর সংখ্যা ৫৪। বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, তিস্তা, গঙ্গা-সহ ৫৪টি নদীর জলের ভাগ বাটোয়ারা নিয়ে দু’দেশের মধ্যে নিরন্তর আলোচনা চলে।

Related articles

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...